বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
দাকোপে আশরাফুল আলম নান্নুর উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পের লিফলেট বিতরণ! মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে খালাস দিয়ে পূর্ণাঙ্গ রায় প্রকাশ ট্রাম্পের সঙ্গে খলিলুর রহমানের মতবিনিময় ড. রফিকুল ইসলাম হিলালীর নেতৃত্বে সান্দিকোনায় বিক্ষোভ মিছিল ছাত্রদল রাজপথে না থাকলে ছাত্রলীগ জামায়াত-শিবিরকে আবারও গুপ্ত বানিয়ে দেবে মার্কিন ফার্স্ট লেডির বৈশ্বিক উদ্যোগে জুবাইদা রহমান, সদস্য এখন ৫৭ দেশ দেশ ও জনগণের স্বার্থে যত আন্দোলন হয়েছে, তার বিরোধিতা করেছে জামায়াত রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৬৫ দলের জয়ে ব্যাটে-বলে দুর্দান্ত সাকিব নারীর সঙ্গে মাদরাসা শিক্ষকের ভিডিও ফেসবুকে, ঘটনা তদন্তে কমিটি

দলের জয়ে ব্যাটে-বলে দুর্দান্ত সাকিব

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

কেন তাকে অলরাউন্ডার বলা হয় তার প্রমাণ আরেকবার দিলেন সাকিব আল হাসান। মাইনর লিগ ক্রিকেটে ব্যাটে-বলে দারুণ পারফরম্যান্স করে দলকে জিতিয়েছেন।

আটলান্টা ফায়ারকে ৯৪ রানের জয় এনে দেওয়ার পুরস্কারও পেয়েছেন বাংলাদেশি অলরাউন্ডার।
ম্যাচসেরার পুরস্কার জিতেছেন সাকিব। ব্যাট হাতে ১৮ রান করার পর বাঁহাতি স্পিনে নিয়েছেন ৩ উইকেট। রান খরচে দেখিয়েছেন কৃপণতা।

৩ ওভারে দিয়েছেন ৪ রান। ওভারের দুটিই দিয়েছেন মেডেন।
টস হেরে ব্যাটিংয়ে নেমে স্কোরবোর্ডে ৯ উইকেটে ১৫৪ রান তোলে আটলান্টা। ওপেনিংয়ে নেমে দলের হয়ে ২৯ বলে সর্বোচ্চ ৪৭ রান করেছেন অধিনায়ক স্টিভেন টেইলর।

২ চারে সাকিব ১৮ রান করতে খেলেছেন সমান ১৮ বল।
রান তাড়ায় শুরু থেকেই ধ্বংসস্তূপে পরিণত হয় লডারহিল লায়ন্স। সতীর্থ সানি প্যাটেলের সঙ্গে জুটি বেঁধে তাতে নেতৃত্ব দেন সাকিব। দুজনই সমান ৩টি করে উইকেট নেন। প্রতিপক্ষের হয়ে সর্বোচ্চ ২৭ রান করেছেন অধিনায়ক রওনক শর্মা।

সাকিবের ঘূর্ণি এবং সানির পেসের সামনে আর কোনো ব্যাটারই দুই অঙ্কের ঘর স্পর্শ করতে পারেনি।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102