বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
দাকোপে আশরাফুল আলম নান্নুর উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পের লিফলেট বিতরণ! মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে খালাস দিয়ে পূর্ণাঙ্গ রায় প্রকাশ ট্রাম্পের সঙ্গে খলিলুর রহমানের মতবিনিময় ড. রফিকুল ইসলাম হিলালীর নেতৃত্বে সান্দিকোনায় বিক্ষোভ মিছিল ছাত্রদল রাজপথে না থাকলে ছাত্রলীগ জামায়াত-শিবিরকে আবারও গুপ্ত বানিয়ে দেবে মার্কিন ফার্স্ট লেডির বৈশ্বিক উদ্যোগে জুবাইদা রহমান, সদস্য এখন ৫৭ দেশ দেশ ও জনগণের স্বার্থে যত আন্দোলন হয়েছে, তার বিরোধিতা করেছে জামায়াত রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৬৫ দলের জয়ে ব্যাটে-বলে দুর্দান্ত সাকিব নারীর সঙ্গে মাদরাসা শিক্ষকের ভিডিও ফেসবুকে, ঘটনা তদন্তে কমিটি

‘ইসরায়েলের প্রেমিক’ পুরস্কার পেলেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে অবস্থান করছেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলে। সফরের অংশ হিসেবে তিনি নিউইয়র্কের কুইন্সের ফার রকওয়ের একটি ইহুদি ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠান ইয়েশিভা দারখেই তোরাহ পরিদর্শন করেন।

এ সময় প্রতিষ্ঠানটির পক্ষ থেকে ‘ওহেভ ইসরায়েল’ বা ‘ইসরায়েলের প্রেমিক’ পুরস্কার দেওয়া হয়।

ইসরায়েল ও ইহুদি সম্প্রদায়ের প্রতি সমর্থনের জন্য পরিচিত মিলে সেখানে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন বলেও ইসরায়েলভিত্তিক সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল এক প্রতিবেদন প্রকাশ করেছে।

ওই প্রতিবেদনে বলা হয়, এ সময় শিক্ষার্থীদের উদ্দেশে স্প্যানিশ ভাষায় বক্তব্য দেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট। পরে প্রতিষ্ঠানটি থেকে বের হওয়ার সময় শিক্ষার্থীদের সঙ্গে নাচতেও দেখা যায় তাকে।

মিলের কার্যালয় থেকে প্রকাশিত ভিডিও ফুটেজে তার শিক্ষার্থীদের সঙ্গে নাচের দৃশ্য দেখা গেছে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102