বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৩ অপরাহ্ন

মহাখালী টার্মিনালে ভোগান্তির অভিযোগ, তদন্ত কমিটি গঠন

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬

 মহাখালী টার্মিনালে ভোগান্তির অভিযোগ, তদন্তে শ্রমিক ফেডারেশন

মহাখালী টার্মিনালে গত ১০ সেপ্টেম্বর গাড়ি ব্যারিকেড দিয়ে যানবাহন ও জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগ উঠেছে।

এ ঘটনায় সৃষ্ট ভোগান্তি ও প্রকৃত ঘটনা উদঘাটনে তদন্তের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন।
বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেল ৫টায় মহাখালী টার্মিনাল ভবনে ফেডারেশন, মালিক ও শ্রমিক নেতৃবৃন্দের সমন্বয়ে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় জানানো হয়, গত ১০ সেপ্টেম্বর পূর্ব সতর্কতা বা নোটিশ ছাড়াই মহাখালী টার্মিনালের সামনে গাড়ি ব্যারিকেড দিয়ে সড়কে যানবাহন ও সাধারণ মানুষের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়। এতে রাজধানীতে তীব্র যানজট ও জনভোগান্তির সৃষ্টি হয় বলে সভায় উল্লেখ করা হয়।

এ বিষয়ে প্রকৃত ঘটনা উদঘাটন এবং তাহাদের বিরুদ্ধে সাংগঠনিক ও আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য গত ১৪/০৯/২০২৬ ইং তারিখ বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের নির্দেশে মহাখালী টার্মিনাল মালিক সমিতির কার্যালয়ে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন, মহাখালী, ময়মনসিংহ, টাঙ্গাইল, জামালপুর, শেরপুর, গাজীপুর জেলার মালিক এবং শ্রমিক নেতৃবৃন্দের সমন্বয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত বৈঠকে প্রকৃত ঘটনা উদঘাটনের জন্য ৭ (সাত) সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়।

যাহার ফলশ্রুতিতে আব্দুর রহিম বক্স দুদু’র সভাপতিত্বে জনাব হুমায়ুন কবির খানের সঞ্চালনায় বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন, মহাখালী মালিক ও শ্রমিক নেতৃবৃন্দের সমন্বয়ে একটি সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে, নিম্নে উল্লেখিত সিদ্ধান্ত গুলি গৃহিত হয়।

সিদ্ধান্ত সমূহ হলো:

১। তদন্ত রিপোর্ট আগামী তিন (০৩) কার্যদিবসের মধ্যে জমা দিতে হইবে।

২। ঘটনার সংগে সম্পৃক্ত ব্যক্তিদের বিরুদ্ধে সাংগঠনিক ও আইনগত ব্যবস্থা গ্রহন করার সিদ্ধান্ত গৃহিত হয়।

৩। ঢাকা জেলা বাস মিনিবাস সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং ২৪১৫ কার্যকরী পরিষদের কতিপয় কর্মকর্তাদের ব্যর্থতা/হটকারী সিদ্ধান্ত এবং ঘটনার সঙ্গে সম্পৃক্ততার প্রাথমিক পর্যায়ে প্রমাণিত হওয়ার কারণে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দের সকল কার্যক্রম স্থগিত করা হইল।

৪। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক জনাব মোঃ হুমায়ুন কবির খান এর তত্ত্বাবধানে অন্তর্বর্তীকালীন সময়ের জন্য টার্মিনাল পরিচালনা করার সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে গৃহীত হল।

৫। এই সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি ও মহাখলী মালিক সমিতি, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন, প্রশাসন, স্থানীয় জনপ্রতিনিধি ও মহাখালী টার্মিনালের সকল মালিক ও শ্রমিকদের সহযোগিতা চাওয়ার সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে গৃহীত হল।

৬। তদন্ত প্রতিবেদন পাওয়ার সাথেসাথেই চুড়ান্ত সিদ্ধান্ত গ্রহন করা হইবে।

সভায় আর কোন আলোচনা না থাকায় আগামী দিনে আর যাতে এই ধরনের অসাংগঠনিক ও বেআইনি কাজ সংগঠিত না হয় সেদিকে সতর্ক থাকার আহবান জানিয়ে সকলের কাছে সহযোগিতা কামনা করে সভাপতি সভার সমাপ্তি ঘোষনা করা হয় ।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102