শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১২:০১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
পুনর্নিরীক্ষণে ফল পরিবর্তন শিক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা শাহজালালে ৭৪ ভরি স্বর্ণালংকারসহ আটক ৩ ডেঙ্গু প্রতিরোধে দেশব্যাপী ৩ মাসের পরিচ্ছন্নতা কর্মসূচি উদ্বোধন স্বাধীন জীবন কাটাতে রাজা হওয়ার প্রস্তাব ফিরিয়ে দিলেন সেই ফুটবলার ইন্দোনেশিয়ায় ৬.৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প ভালুকায় মিছিলের প্রস্তুতির সময় ছাত্রলীগের ৮ কর্মী আটক ডেঙ্গু প্রতিরোধে সবার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ৬৯তম কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্সে যোগদানের উদ্দেশ্যে আজ রাতে ঢাকা ত্যাগ করবেন ডেপুটি স্পীকার কায়সার কামাল ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার, শিগগিরই সিদ্ধান্ত: চিফ হুইপ কুষ্টিয়ায় পদ্মায় পানি বেড়ে নিম্নাঞ্চল প্লাবিত, সাপ আতঙ্ক

ভালুকায় মিছিলের প্রস্তুতির সময় ছাত্রলীগের ৮ কর্মী আটক

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬

ময়মনসিংহের ভালুকায় মিছিলের প্রস্তুতির সময় কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের ৮ কর্মীকে আটক করেছে পুলিশ। শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে ভালুকা মডেল থানা পুলিশ উপজেলার খারুয়ালী এলাকার এসবিএফ ইটভাটার সামনে থেকে তাদের আটক করে।

 

আটকরা হলেন উপজেলার খারুয়ালী গ্রামের সেলিম মিয়ার ছেলে সাব্বির (২৬) ও তার ভাই সিয়াম (১৯), একই গ্রামের তাইজুল ইসলামের ছেলে তামিম (১৯), মো. জামাল শেখের ছেলে মো. শাহাদৎ শেখ (২০), মোফাজ্জল ইসলামের ছেলে মো. ফাহিম শেখ (১৯), রাজৈ ইউনিয়নের মহনা গ্রামের নাজিম ফকিরের ছেলে ইকবাল মিয়া (২০), একই গ্রামের কালাম মিয়ার ছেলে মো. মামুন মিয়া (১৯), ভালুকা বাজারের শামীমের ছেলে রনি (২০)।

 

থানা সূত্রে জানা গেছে, কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা শুক্রবার বিকেলে উপজেলার খারুয়ালী এলাকায় মিছিলের প্রস্তুতি নিচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় ভালুকা মডেল থানা পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যান্যরা দ্রুত পালিয়ে গেলেও ৮ জনকে আটক করা হয়েছে।

 

ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহিদুল ইসলাম জানান, মিছিলের প্রস্তুতির সময় কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের ৮ কর্মীকে আটক করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

 

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102