বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
শিক্ষাঙ্গন থেকেই গড়ে উঠুক মানবিক, বৈষম্যহীন ও গণতান্ত্রিক বাংলাদেশের স্বপ্ন: ডেপুটি স্পীকার প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত ন্যায়বিচার প্রতিষ্ঠায় ক্ষমতার নয়, নীতির চর্চা করতে হবে — ডেপুটি স্পীকার খিলক্ষেতে নূরাইন ইসলাম রাহার ইন্তেকাল, এলাকাজুড়ে শোকের ছায়া টঙ্গীতে শিক্ষকের মুক্তি ও মাদরাসায় হামলার প্রতিবাদে আলেম-ওলামাদের মানববন্ধন: ৭২ ঘণ্টার আলটিমেটাম টঙ্গীতে সড়ক দূর্ঘটনা; দাবী পূরণের আশ্বাসে অবরোধ প্রত্যাহার তুরাগ নদ থেকে বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সুরির লাশ উদ্ধার মিরপুর-১০ নম্বরে পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট এমইপি গ্রুপের সৌজন্যে উত্তরায় ‘সহযোগী সম্মেলন ২০২৬’ অনুষ্ঠিত খাদ্যে পুষ্টি উপাদান যুক্ত করতে আইন প্রণয়ন ও বাস্তবায়নের ওপর জোর দিলেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

খিলক্ষেতে নূরাইন ইসলাম রাহার ইন্তেকাল, এলাকাজুড়ে শোকের ছায়া

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর খিলক্ষেত নামাপাড়ার বোটঘাট এলাকার বাসিন্দা এবং বিএনপির স্থানীয় প্রভাবশালী ব্যক্তিত্ব ডিএম নজরুল ইসলামের একমাত্র মেয়ে নূরাইন ইসলাম রাহা (২৮) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাত ৮টার দিকে ভারতের কলকাতা থেকে সড়কপথে ঢাকায় ফেরার সময় পদ্মা সেতু সংলগ্ন এলাকায় তাঁর মৃত্যু হয়।

পারিবারিক সূত্রে জানা গেছে, রাহা ক্যানসারে আক্রান্ত ছিলেন। উন্নত চিকিৎসার উদ্দেশ্যে কয়েক দিন আগে পরিবারের সদস্যদের সঙ্গে তিনি ভারতের কলকাতায় যান। চিকিৎসা শেষে দেশে ফেরার পথেই তাঁর মৃত্যু হয়। নিজ দেশের মাটিতে ফিরলেও আর ফেরা হলো না প্রিয় বাড়িতে—পরিবারের কাছে তাঁর এই বিদায় হয়ে রইল এক অপূরণীয় বেদনার স্মৃতি।

নূরাইন ইসলাম রাহার ১০ বছরের দাম্পত্য জীবন ছিল। তবে তিনি নিঃসন্তান ছিলেন।

তাঁর মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়ার পর খিলক্ষেতের নামাপাড়া ও বোটঘাট এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্বজন, প্রতিবেশী ও পরিচিতজনদের মধ্যে নেমে আসে গভীর শোক। পরিবারের একমাত্র মেয়েকে হারিয়ে শোকস্তব্ধ হয়ে পড়েছেন তাঁর স্বজনেরা।

আজ রাত ১২টায় জানাজা

মরহুমা নূরাইন ইসলাম রাহার জানাজার নামাজ বৃহস্পতিবার রাত ১২টায় খিলক্ষেতের বোটঘাট জামে মসজিদে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

নিকুঞ্জ টানপাড়া কল্যাণ সোসাইটির শোক প্রকাশ

নূরাইন ইসলাম রাহার ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন নিকুঞ্জ টানপাড়া কল্যাণ সোসাইটির সভাপতি জাহিদ ইকবাল ও সাধারণ সম্পাদক মোহাম্মদ তৌহিদুজ্জামান সরকার সৈকত।

এক যৌথ শোকবার্তায় তাঁরা মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

শোকবার্তায় তাঁরা মহান আল্লাহর কাছে মরহুমাকে জান্নাতুল ফেরদৌস নসিব করার পাশাপাশি তাঁর পরিবার-পরিজনকে এই অপূরণীয় শোক সহ্য করার শক্তি ও ধৈর্য দানের প্রার্থনা করেন।

মহান আল্লাহ মরহুমা নূরাইন ইসলাম রাহাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। আমিন।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102