মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০১:০৬ অপরাহ্ন

সারের বস্তায় ৫০ টাকা করে বেশি নেওয়ায় ব্যবসায়ীকে ৩০ হাজার জরিমানা

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬

ফেনীর ফুলগাজীতে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রি করায় এক ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২৪ আগস্ট) উপজেলার আনন্দপুর ইউনিয়নের মেসার্স অহিদুর রহমান ট্রেডার্সে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।

এতে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেলী নোশীন প্রত্যাশা।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানা গেছে, কৃষকদের স্বার্থে ন্যায্যমূল্যে সার বিক্রি নিশ্চিত করতে প্রশাসনের অভিযান অব্যাহত রয়েছে। তারই ধারাবাহিকতায় মেসার্স অহিদুর রহমান ট্রেডার্সে অভিযান পরিচালনা করে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রির প্রমাণ পাওয়া যায়। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেলী নোশীন প্রত্যাশা বলেন, সরকার ৫০ কেজি ইউরিয়া সারের দাম ১৩৫০ টাকা নির্ধারণ করেছে। কিন্তু মেসার্স অহিদুর রহমান ট্রেডার্সে প্রতি বস্তা ইউরিয়া ১৪০০ টাকায় বিক্রি করা হচ্ছিল। অর্থাৎ বস্তাপ্রতি ৫০ টাকা বেশি নেওয়া হচ্ছিল। এ কারণে প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

তিনি বলেন, কৃষকদের কাছে সরকার নির্ধারিত মূল্যে সার বিক্রি নিশ্চিত করতে নিয়মিত বাজার তদারকি করা হচ্ছে। নির্ধারিত মূল্যের বেশি দামে সার বিক্রি করলে সংশ্লিষ্ট ব্যবসায়ীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102