রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
কাজের মাধ্যমেই এমপিত্ব প্রমাণ করতে চাই’’ – ব্যারিস্টার কায়সার কামাল দক্ষিণখানে অবৈধ গ্যাস সংযোগ নিয়ে দুই মহল্লায় উত্তেজনা গুম, খুন, নির্যাতন ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার ব্যক্তি ও পরিবারের কল্যাণ ও পুনর্বাসনে নতুন অধিদপ্তর গঠনের লক্ষ্যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত সংসদীয় কার্যক্রমের বাস্তব অভিজ্ঞতা দিতে জিপিএসএ’র ছায়া সংসদ ত্রয়োদশ জাতীয় সংসদের অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত বঙ্গভবনে নতুন রাষ্ট্রপতির দাপ্তরিক কার্যক্রম শুরু সবাইকে এভাবে মেরে ফেলল, আমাদের জীবনের নিশ্চয়তা কী আজ বঙ্গভবনে উঠছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর অল্প সময়ে জনগণের সব প্রত্যাশা পূরণ করা সম্ভব নয় : পানিসম্পদমন্ত্রী খুলনার আলোচিত জোড়া খুন: প্রধান আসামি সাইফিসহ গ্রেপ্তার ৩, অস্ত্র উদ্ধার

দক্ষিণখানে অবৈধ গ্যাস সংযোগ নিয়ে দুই মহল্লায় উত্তেজনা

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: রবিবার, ২৩ আগস্ট, ২০২৬

রাজধানীর দক্ষিণখানে এক মহল্লার বাসিন্দাদের অবৈধ গ্যাস সংযোগ নেওয়ার চেষ্টাকে কেন্দ্র করে চরম উত্তেজনা ও হুলস্থুল কাণ্ডের ঘটনা ঘটেছে। অপর এক মহল্লার বাসিন্দাদের বাঁধায় শেষ পর্যন্ত সংযোগকারীরা কাজ অসম্পূর্ণ রেখে পালিয়ে যেতে বাধ্য হন।

শুক্রবার (২২ আগস্ট) সকাল থেকে গভীর রাত পর্যন্ত দক্ষিণখানের মুক্তিযোদ্ধা রোডে এই ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, অবৈধ এই সংযোগ দেওয়ার মূল উদ্যোগটি নেয় মধ্য আজমপুরের মুসলিমপাড়া আবাসিক এলাকার বাসিন্দারা। এ প্রক্রিয়ার নেতৃত্বে ছিলেন উত্তরা পূর্ব থানার যুগ্ম আহ্বায়ক, ‘হাসান মাহমুদ কমপ্লেক্স’-এর মালিক ও পলাতক আওয়ামী লীগ নেতা হাসান মাহমুদের ছোট ভাই মো. আবু তাহের মৃধা।

ঘটনার বিবরণ দিয়ে স্থানীয়রা জানান, প্রাথমিক অবস্থায় রাস্তা খোঁড়াখুঁড়ি দেখে মুক্তিযোদ্ধা রোডের বাসিন্দারা এটিকে সড়ক সংস্কারের কাজ মনে করেছিলেন। কিন্তু পরবর্তীতে সেখান থেকে গ্যাস লাইনের সংযোগ নিতে দেখে তারা বাধা দেন এবং কাজের বৈধ কাগজপত্র দেখতে চান। এ নিয়ে দুই এলাকার বাসিন্দাদের মধ্যে বাকবিতণ্ডা ও উত্তেজনার সৃষ্টি হয়। একপর্যায়ে পরিস্থিতি প্রতিকূলে দেখে অবৈধ সংযোগকারীরা মাটির নিচে গ্যাসের পাইপ ফেলেই সটে পড়েন।

অভিযোগ রয়েছে, তিতাস গ্যাসের অসাধু কর্মকর্তাদের সঙ্গে আঁতাত করেই এ সংযোগ দেওয়া হচ্ছিল। ঘটনা চলাকালে তিতাস কর্তৃপক্ষকে বারবার ফোন করা হলেও তারা কোনো গুরুত্ব দেয়নি। এমনকি তিতাসের একটি টিম ঘটনাস্থলের কাছাকাছি এলেও পরিস্থিতি বুঝে দূর থেকেই ফিরে যায়।

এ বিষয়ে স্থানীয় বাসিন্দারা জানান, বৃহস্পতিবার গভীর রাতে গোপনে গ্যাসের পাইপসহ অন্যান্য মালামাল এনে রাখা হয়। শুক্রবার সকাল থেকে মুসলিমপাড়া ও মুক্তিযোদ্ধা রোডে খোঁড়াখুঁড়ি শুরু হয়। উন্নয়ন কাজ ভেবে আমরা প্রথমে খেয়াল করিনি। পরবর্তীতে বুঝতে পারি, মুক্তিযোদ্ধা রোডের প্রধান লাইন থেকে মুসলিমপাড়ায় অবৈধ সংযোগ দেওয়া হচ্ছে। বিষয়টি টের পেয়ে আমরা বাধা দিলে কাজটি পণ্ড হয়ে যায়।

তারা আরও জানান, অবৈধ সংযোগের জন্য প্রায় ১০ ফিট রাস্তা খোঁড়া হয়েছিল। পরে মুক্তিযোদ্ধা রোডের বাসিন্দাদের সহায়তায় মাটির গর্ত ভরাট করে দেওয়া হয়।

মুসলিমপাড়ার ব্যবসায়ী মো. বাছির বলেন, এলাকার লোকজন তিতাস অফিসে যোগাযোগ করেই কাজ করছিল, তখন তিতাসের লোকজনও ছিল। তবে পার্শ্ববর্তী এলাকার বাসিন্দারা যখন বৈধ কাগজপত্র দেখতে চান, তখন কাজ বন্ধ হয়ে যায়। কাজ শুরুর আগে অবশ্যই তিতাসের আনুষ্ঠানিক অনুমতি নেওয়া উচিত ছিল।

তিনি আরও জানান, মুসলিমপাড়া আবাসিক এলাকার প্রায় সব বাড়িওয়ালা মিলে এই উদ্যোগ নিয়েছিলেন।মুসলিমপাড়ার আরেক বাসিন্দা দ্বীন মোহাম্মদ জানান, এলাকার ৬০ থেকে ৭০টি বাড়ির গ্যাস সংযোগের জন্য বাড়িপ্রতি ৫ হাজার টাকা করে তোলা হয়েছিল। স্থানীয় এক ঠিকাদার কাজটি করছিলেন। আগের লাইনটিতে গ্যাস না থাকায় নতুন এই লাইনের চেষ্টা করা হচ্ছিল বলে তিনি জানান।

এদিকে রাতে গর্ত ভরাট করতে থাকা দিনমজুর আব্দুর রাজ্জাক বলেন, গ্যাসের লাইনের জন্য এই গর্ত করা হয়েছিল, এখন তা ভরাট করে দিচ্ছি।অবৈধ সংযোগের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করে উত্তরা পূর্ব থানার যুগ্ম আহ্বায়ক মো. আবু তাহের মৃধা এশিয়া পোস্টকে বলেন, সকালে তিতাস গ্যাসের লোকজন ছিল। রাতে যখন দুই পক্ষের ঝামেলা হয়, তখন আমি গিয়ে কাজ বন্ধ রাখতে বলি।

এ বিষয়ে জানতে উত্তরা তিতাস গ্যাস কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102