মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
শাহজালালে অভিযান, ৩২ লাখ টাকার পণ্য আটক তেলের দাম ফের ১০২ ডলার ছাড়াল নতুন দায়িত্বে আসিফ মাহমুদ, সারজিস আলম ও মাহমুদা মিতু দেশের প্রতিটি শিশুর নিরাপদ শৈশব নিশ্চিত করা সরকারের সুদৃঢ় অঙ্গীকার: প্রধানমন্ত্রী চট্টগ্রাম বন্দরের ইজারার সিদ্ধান্ত বাতিলের দাবিতে মশাল মিছিল রাজপথের আন্দোলন-সংগ্রাম ও সাংগঠনিক পথচলা থেকে নেতৃত্বের প্রত্যাশায় সেলিম আহমেদ রেজা নতুন কমিটিতে আমিনুল হককে সভাপতি চান উত্তর বিএনপির নেতাকর্মীরা, গুলশানে বিক্ষোভ ত্রয়োদশ জাতীয় সংসদের নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত আওয়ামী লীগের সঙ্গে কোনো পুনর্মিলন নয়, বিচার নিশ্চিত করতে হবে রিমান্ড শেষে কারাগারে গাজী নজরুলের গাড়িচালক ওবায়দুর

কুমিল্লায় ২৪ ঘণ্টায় ৯৩ মাদক কারবারি গ্রেপ্তার

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬

কুমিল্লায় ২৪ ঘণ্টায় ৪৪টি সাঁড়াশি অভিযান চালিয়ে ৯৩ জন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ। শুক্রবার (২১ আগস্ট) দুপুরে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ইশতিয়াক হাসান আমীন।

এর আগে, গতকাল বৃহস্পতিবার (২০ আগস্ট) জেলার সব থানায় একযোগে বিশেষ এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, অভিযানে এক হাজার ৫১৭ পিস ইয়াবা, ৭২ কেজি গাঁজা, নগদ অর্থ ও মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

জেলা পুলিশ সূত্রে জানা যায়, মাদক ব্যবসায়ী, সরবরাহকারী ও সেবনকারীদের বিরুদ্ধে জেলার বিভিন্ন থানার পুলিশ একযোগে অভিযান চালায়। এসব অভিযানে ইয়াবা ও গাঁজাসহ বিভিন্ন মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে নিয়মিত মামলা, মোবাইল কোর্ট ও বিচারিক আদালতের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। তাঁদের মধ্যে কয়েকজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার ইশতিয়াক হাসান আমীন বলেন, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজির নির্দেশনায় এবং কুমিল্লার পুলিশ সুপারের তত্ত্বাবধানে গত ১৬ আগস্ট থেকে জেলায় মাদকের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান শুরু হয়েছে। মাদকের সঙ্গে জড়িত ব্যক্তি ও চক্রের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হচ্ছে।

তিনি আরো বলেন, এরই ধারাবাহিকতায় গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন থানায় ৪৪টি সাঁড়াশি অভিযান চালিয়ে ৯৩ জন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা, মোবাইল কোর্ট ও বিচারিক আদালতের সংক্ষিপ্ত বিচারের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও আরো জোরদারভাবে অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102