বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১২:১৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
দেশের স্বার্থ রক্ষা করে পানি নিরাপত্তাকে গুরুত্ব দিয়ে ফারাক্কা চুক্তি নবায়ন করা হবেঃ পানিসম্পদ মন্ত্রী সমৃদ্ধ স্বদেশ সাজানোই সরকারের স্বপ্ন-আসাদুল হাবিব দুলু এমপি বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে পর্যটন ক্ষেত্রে সহযোগিতা জোরদারে বৈঠক হান্নান মাসউদের এমপি পদ শূন্য চেয়ে হাইকোর্টে রিট ইরানের সঙ্গে সব ধরণের ব্যবসা ও আর্থিক লেনদেন বন্ধ করল সংযুক্ত আরব আমিরাত ‘অধীর আগ্রহে’ দিল্লি, তথ্য নেই ঢাকার কাছে মেট্রোর দুই প্রকল্পে ব্যয় বাড়ছে ১ লাখ ২১ হাজার কোটি টাকা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা শুরু কলকাতায় আবাসিক হোটেলে আগুনে ৯ মৃত্যু, ৮ জনই বাংলাদেশি তাপমাত্রা কমেছে ১০ ডিগ্রি, ম্যাকাইয়ের কন্ডিশনের সঙ্গে কি মানিয়ে নিতে পারবে বাংলাদেশ

সমৃদ্ধ স্বদেশ সাজানোই সরকারের স্বপ্ন-আসাদুল হাবিব দুলু এমপি

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি বলেছেন, মানুষের জীবন ও জীবিকা রক্ষা, দুর্যোগের ঝুঁকি হ্রাস এবং একটি নিরাপদ, সমৃদ্ধ ও সবুজ বাংলাদেশ নির্মাণ—এই অঙ্গীকার নিয়েই আমাদের পথচলা। আগামী দিনগুলোতে জনগণকে সঙ্গে নিয়ে এই পথ আরও দৃঢ়ভাবে এগিয়ে যাবে।

তিনি বলেন, ঝড়, জলোচ্ছ্বাস ও বন্যা প্রায়শই আছড়ে পড়ে উপকূলীয় অঞ্চলে। দুর্যোগের কবল থেকে রক্ষা পেতে এ অঞ্চলের মানুষদের প্রতিনিয়ত সংগ্রাম করতে হয়। সেই সংকটকালে মানুষকে নিরাপদ আশ্রয়ে নিয়ে যাতে দুর্যোগ ও ত্রাণমন্ত্রণালয় উপকূলবাসীর পাশে আছে অবিচল।

মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে নারায়ণগঞ্জ ডকইয়ার্ডে মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেশের ১১ টি উপকূলীয় জেলার জন্য ১১টি রেসকিউ বোট হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় কথাগুলো বলেন মন্ত্রী।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত শাইদা শিনিচি, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেইন, এমপি, নারায়ণগঞ্জ-৫ আসনের এমপি আবুল কালাম, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব মো.সাইফুল ইসলাম, জাইকা বাংলাদেশের চিফ রিপ্রেজেন্টেটিভ মিজ জনকো তাকাশি প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102