মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
এনবিআরকে ভয় নয়, বিশ্বাসের প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে হবে : প্রধানমন্ত্রী কেরানীগঞ্জে শিশু অপহরণ : ১২ বছর পর আসামির যাবজ্জীবন কারাদণ্ড চান্দিনায় ঘরে ঢুকে গৃহকর্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ সাবেক সেনাপ্রধান আজিজকে ফেরাতে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন জাতীয় দলের খেলোয়াড়দের নিয়ে বাটলারের কড়া বার্তা ৪ দিন পর পুলিশের অপমৃত্যু মামলা, তদন্ত করতে জাহাজে বিশেষজ্ঞ দল পল্লবীতে মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে বিএনপির প্রতিবাদ মিছিল মাথায় কাফনের কাপড় বেঁধে অস্ত্র হাতে সাবেক ছাত্রদল নেতার মহড়া ট্রাম্পের জনপ্রিয়তা কমে ৩৩ শতাংশ, আস্থা হারাচ্ছেন মার্কিনরা শিশুর হাম, চিকিৎসা করাতে ঘরবাড়ি বিক্রি করে নিঃস্ব

পল্লবীতে মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে বিএনপির প্রতিবাদ মিছিল

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

রাজধানীর পল্লবী এলাকায় মাদক বিক্রি, ছিনতাই, চাঁদাবাজি ও কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য বন্ধের দাবিতে প্রতিবাদ মিছিল করেছেন বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

সোমবার (১৭ আগস্ট) পল্লবীর ৯১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মফিজুর রহমান মামুনের উদ্যোগে কালশী এলাকা থেকে মিছিলটি বের হয়।

এটি পল্লবীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এভিনিউ-৫ এলাকায় গিয়ে শেষ হয়।
মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা ‘মাদক, ছিনতাই ও চাঁদাবাজি বন্ধ করো’ এবং ‘কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে রুখে দাঁড়াও’সহ নানা প্রতিবাদী স্লোগান দেন।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন পল্লবী থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুদুর রহমান খান, ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আনোয়ার হোসেন এবং ৯১ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক বাবুল এলাহী। এ ছাড়া স্বেচ্ছাসেবক দল, যুবদল, ছাত্রদল ও নারী নেত্রী লাইলীর নেতৃত্বে মহিলা দলের বিপুলসংখ্যক নেতাকর্মী এবং স্থানীয় বাসিন্দারা মিছিলে অংশ নেন।

মিছিল শেষে সংক্ষিপ্ত পথসভায় বক্তারা বলেন, পল্লবীকে অপরাধমুক্ত করতে কেবল আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর ওপর ভরসা করে বসে থাকলে চলবে না। স্থানীয় বাসিন্দা, জনপ্রতিনিধি ও রাজনৈতিক কর্মীদের ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। অপরাধীদের বিরুদ্ধে দ্রুত দৃশ্যমান ও আইনি ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানান তারা।

আয়োজকেরা জানান, নিরাপদ ও অপরাধমুক্ত পল্লবী গড়ার লক্ষ্যে এলাকায় এ ধরনের জনসচেতনতামূলক ও প্রতিবাদী কর্মসূচি ধারাবাহিকভাবে চালিয়ে যাওয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102