বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
বিদেশী পিস্তল, গুলি ও ম্যাগাজিনসহ ০৪(চার) জন চিহ্নিত শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার রাজধানীর দক্ষিণখানে সাড়ে তিন শতাধিক শ্রমিককে বিনা নোটিশে ছাঁটাই তিন দশকে শিকড়; ১১ সেপ্টেম্বর থেকে শাবিপ্রবি’র সাংস্কৃতিক সংগঠন ‘শিকড়’-এর ৩০ বছর পূর্তি উৎসব ইউক্রেনে স্কুল-ক্লিনিকসহ বিভিন্ন স্থাপনায় রুশ হামলা, নিহত ৩ কুমিল্লায় নকশাবহির্ভূত ৭ ভবনের নির্মাণকাজ বন্ধ বেতন বাড়ছে বিশ্বের সর্বোচ্চ বেতনভোগী নেতার বাংলাদেশের নতুন জার্সির দাম কত, কিনবেন যেভাবে ইতালিতে বাঁধনের ওপর হামলার প্রতিবাদ সংসদে চাকরির পরীক্ষায় বাড়ছে মৌখিকের নম্বর, যা বললেন তথ্য উপদেষ্টা পশ্চিম তীরের ইসরায়েলি পণ্যে নিষেধাজ্ঞার ঘোষণা দেবে ব্রিটেন

কেরানীগঞ্জে শিশু অপহরণ : ১২ বছর পর আসামির যাবজ্জীবন কারাদণ্ড

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে ২০১৪ সালে সাত বছর বয়সী এক শিশুকে অপহরণের দায়ে অভিযুক্ত আসামি মো. ইমাম হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাকে ১ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরো ১ বছরের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪-এর বিচারক মুন্সি মো. মশিয়ার রহমান এ রায় ঘোষণা করেন। সংশ্লিষ্ট ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. এরশাদ আলম (জর্জ) বিষয়টি নিশ্চিত করেছেন।

সাজাপ্রাপ্ত আসামি ইমাম হোসেন দক্ষিণ কেরানীগঞ্জের চর মীরবাগ এলাকার বাসিন্দা।

এজাহার তথ্য মতে, ২০১৪ সালের ১২ অক্টোবর সকালে দক্ষিণ কেরানীগঞ্জের খেজুরবাগ এলাকায় নিজ বাসার সামনে খেলছিল সাত বছরের শিশু ইমু আক্তার।

এ সময় আসামি ইমাম হোসেন তাকে নদীর পাড়ে মেলা দেখানোর লোভ দেখিয়ে অপহরণ করে নিয়ে যান। পরে স্থানীয় লোকজনের সহায়তায় শিশুটিকে উদ্ধার করা গেলেও তৎকালীন সময়ে ইমাম হোসেন পালিয়ে যান।
ঘটনার দিনই ভুক্তভোগী শিশুর বাবা মো. ইব্রাহিম শেখ বাদী হয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন।

তদন্ত শেষে এবং ভুক্তভোগী শিশুর জবানবন্দি রেকর্ড করে ২০১৪ সালের শেষ দিকেই আদালতে আসামির বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা।

আসামি শুরুতে পলাতক থাকলেও পরবর্তীতে তাকে গ্রেপ্তার করা হয়।
বিচারপ্রক্রিয়া চলাকালে রাষ্ট্রপক্ষ আসামির বিরুদ্ধে অপরাধ প্রমাণে মোট ৪ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করে। আসামিপক্ষ নির্দোষ দাবি করলেও সমস্ত সাক্ষ্য-প্রমাণ বিচার-বিশ্লেষণ শেষে আদালত আসামিকে দোষী সাব্যস্ত করে এই রায় দেন।

রায়ে বিচারক নির্দেশ দেন যে, আসামির কাছ থেকে জরিমানা বাবদ আদায়কৃত ১ লাখ টাকা ভুক্তভোগী শিশু ও তার পরিবারকে প্রদান করতে হবে। উক্ত অর্থ আদায়ের লক্ষ্যে আসামির স্থাবর বা অস্থাবর সম্পত্তি বিক্রি করার ব্যবস্থা নিতে ঢাকার জেলা ম্যাজিস্ট্রেটকে নির্দেশ দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102