সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
চীনের প্রযুক্তি ও একাডেমিক সহযোগিতায় বস্ত্র ও পাট খাতের আধুনিকায়নে নতুন সম্ভাবনা : বস্ত্র ও পাটমন্ত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়ে সার এ এফ রহমান হল সংসদের উদ্যোগে ‘লেখালেখির কর্মশালা ২০২৬’ অনুষ্ঠিত কার্গো খালাসে অত্যাধুনিক প্রযুক্তি এভিয়েশন খাতে আনবে নতুন মাত্রা উত্তরায় শুরু হচ্ছে তিন দিনব্যাপী নারী উদ্যোক্তা পণ্যের ৪০ টাকায় গাছের মেলা মৎস্য উৎপাদনে মান নিশ্চিত করে রপ্তানি বাড়াতে হবে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী পাকুন্দিয়ায় ২ ব্রিজ নির্মাণের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর অবৈধ অর্থ লেনদেনের বিরুদ্ধে ডিএসসিসির জিরো টলারেন্স নীতি ঘোষণা শিক্ষার্থী হত্যা মামলায় তিনজনের মৃত্যুদণ্ড নির্বাচনের প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার কাজ করছে : মাহদী আমিন অভিনেত্রী রিধিকার মৃত্যুর ঘটনায় প্রেমিক গ্রেপ্তার

অবৈধ অর্থ লেনদেনের বিরুদ্ধে ডিএসসিসির জিরো টলারেন্স নীতি ঘোষণা

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: সোমবার, ১৭ আগস্ট, ২০২৬

ট্রেড লাইসেন্স ইস্যু ও নবায়নে ব্যবসায়ীদের হয়রানি এবং অবৈধ অর্থ লেনদেনের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।

ট্রেড লাইসেন্স ইস্যু ও নবায়নে ব্যবসায়ীদের হয়রানি এবং অর্থ আদায়ের অভিযোগে ডিএসসিসির রাজস্ব বিভাগের কর্মকর্তা মোস্তফা নূরউদ্দিন আহম্মেদকে দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে।

একই সঙ্গে তার বিরুদ্ধে কেন প্রচলিত আইনে প্রশাসনিক ও আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে না, তা জানিয়ে আগামী তিন কার্যদিবসের মধ্যে লিখিত জবাব দেওয়ার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে।
​অব্যাহতিপ্রাপ্ত মোস্তফা নূরউদ্দিন আহম্মেদ ডিএসসিসির রাজস্ব বিভাগের বিবিধ আদায় শাখা, অঞ্চল-৪-এর লাইসেন্স ও বিজ্ঞাপন সুপারভাইজার হিসেবে কর্মরত ছিলেন।

​গতকাল রবিবার (১৬ আগস্ট) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ও ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) যৌথ উদ্যোগে স্থানীয় ব্যবসা-বাণিজ্য, আইন-শৃঙ্খলা, যানজট নিরসন এবং ট্রেড লাইসেন্স সেবার মান বৃদ্ধি নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিএসসিসির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।

সভায় ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা, রাজস্ব বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং ডিসিসিআই ও বিভিন্ন ব্যবসায়ী সমিতির নেতারা উপস্থিত ছিলেন।

​মতবিনিময় সভায় মৌলভীবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মোহাম্মদ আলী ভুট্টো সরাসরি অভিযোগ উত্থাপন করেন যে গত ২৩ ও ২৪ জুন অনস্পট ট্রেড লাইসেন্স নবায়ন ক্যাম্প চলাকালে ওই লাইসেন্স সুপারভাইজার ২০২৫-২৬ অর্থবছরের ২২টি ট্রেড লাইসেন্স নবায়নের কথা বলে ব্যবসায়ীদের কাছ থেকে নগদ অর্থ গ্রহণ করেন। তবে দেড় মাসেরও বেশি সময় অতিক্রান্ত হলেও লাইসেন্সগুলো নবায়ন করে দেননি এবং পরবর্তী সময়ে ফোনে যোগাযোগ করা হলে তিনি টালবাহানা করে সময়ক্ষেপণ করেন।

​ব্যবসায়ী নেতার অভিযোগ শোনামাত্রই ডিএসসিসির প্রশাসক তাৎক্ষণিক কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন।

অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় প্রশাসকের নির্দেশক্রমে মোস্তফা নূরউদ্দিন আহম্মেদকে অনতিবিলম্বে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়।
​নাগরিক ও ব্যবসায়ী সেবায় যেকোনো ধরনের অনিয়ম, দুর্নীতি ও হয়রানির বিষয়ে ডিএসসিসি ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করবে উল্লেখ করে সিটি করপোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা জনাব জোনায়েদ কবীর সোহাগ জানান, শোকজের লিখিত জবাব পাওয়ার পর অভিযুক্তের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ পদক্ষেপ গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102