শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
দক্ষিণ কোরিয়ায় জব অফার পাওয়া ১২৪ প্রার্থীর ১৩ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু চা-চাষ লালমনিরহাটে সম্ভাবনার নতুন দিগন্ত উন্মোচন করেছে — আসাদুল হাবিব দুলু এমপি আগামীকাল কিশোরগঞ্জে ইমাম-মুয়াজ্জিনসহ ধর্মীয় সেবকদের সম্মানী বিতরণ করবেন তারেক রহমান সাভারে হেলথ ম্যানেজমেন্ট ইনস্টিটিউট পরিদর্শন, ৪ বছর ভবন অব্যবহৃত থাকায় ক্ষোভ স্বাস্থ্য প্রতিমন্ত্রীর রাবিতে আম্মারের নেতৃত্বে ‘বাকশাল’ নামে গরু জবাই সোনার ভরিতে আজ বাড়ল কত? খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ আজ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম মৃত্যুবার্ষিকী ‘মাদক কারবারি ১০০ কোটি টাকা দিলেও নেবা না’—ওসির বক্তব্য ভাইরাল ৪২৬ রানে অলআউট বাংলাদেশ, লিড ২২৮ রানের

দক্ষিণ কোরিয়ায় জব অফার পাওয়া ১২৪ প্রার্থীর ১৩ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: শনিবার, ১৫ আগস্ট, ২০২৬

বাংলাদেশ সরকার ও দক্ষিণ কোরিয়া সরকারের মধ্যে ২০০৭ সালে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের আওতায় Employment Permit System (EPS) কর্মসূচির অধীনে G-to-G পদ্ধতিতে বাংলাদেশ সরকারের পক্ষে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল) এবং দক্ষিণ কোরিয়া সরকারের পক্ষে Human Resources Development Service of Korea (HRD Korea) কর্মী নির্বাচন ও প্রেরণ কার্যক্রম পরিচালনা করে আসছে।

এরই ধারাবাহিকতায় ২০০৮ সাল থেকে দক্ষিণ কোরিয়ার নিয়োগকর্তাদের চাহিদার ভিত্তিতে স্বচ্ছ প্রক্রিয়ায়, স্বল্প অভিবাসন ব্যয়ে এবং উচ্চ বেতনে এ পর্যন্ত ৩৮,০১৮ জন বাংলাদেশি কর্মী দক্ষিণ কোরিয়ায় কর্মসংস্থানের সুযোগ লাভ করেছে।

কোরিয়াগামী কর্মীদের দক্ষতা বৃদ্ধি, কর্মস্থলে দ্রুত অভিযোজন এবং EPS কার্যক্রমকে আরও কার্যকর ও শক্তিশালী করার লক্ষ্যে HRD Korea EPS Center in Bangladesh-এর সহযোগিতায় কোরিয়াগামী সাধারণ EPS কর্মীদের জন্য ১০ (দশ) দিনব্যাপী কোরিয়ান ভাষা ও সংস্কৃতি, আচরণ এবং কর্মসম্পাদন বিষয়ক প্রশিক্ষণ প্রদান করা হয়। এছাড়া দক্ষিণ কোরিয়ায় কর্মস্থলে Dirty, Difficult & Dangerous (3D) ধরনের কাজের পরিবেশে দক্ষতার সঙ্গে মানিয়ে নেওয়ার লক্ষ্যে BOESL-এর নিজস্ব ওয়েল্ডিং ল্যাবে অতিরিক্ত ৩ (তিন) দিনব্যাপী Welding ও Grinding এবং শারীরিক ব্যায়াম/শরীরচর্চা বিষয়ক প্রশিক্ষণ প্রদান করা হয়। পাশাপাশি প্রশিক্ষণার্থীদের বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র (BITAC)-এ ১ (এক) দিনব্যাপী Industrial Attachment প্রদান করা হবে। উল্লিখিত প্রশিক্ষণ কার্যক্রমের ব্যয় BOESL কর্তৃক বহন করা হয়।

১৫ আগস্ট ২০২৬ খ্রি. বাংলাদেশ-কোরিয়া টেকনিক্যাল ট্রেনিং সেন্টার (বিকেটিটিসি), দারুস সালাম, মিরপুর-১, ঢাকা-এ জব অফার প্রাপ্ত ১২৪ জন প্রার্থীর ১৩ দিনব্যাপী প্রশিক্ষণ উদ্বোধন করেন বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক জনাব মোহাম্মদ রাশেদুল হক। প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনকালে বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক প্রশিক্ষণার্থীদের সুস্বাস্থ্য কামনা করেন এবং তাঁর বক্তব্যে বলেন, প্রতিটি ব্যাচে মেধা ও পারফরম্যান্সের ভিত্তিতে ১ম, ২য় ও ৩য় স্থান অর্জনকারী প্রশিক্ষণার্থীকে বোয়েসেল-এর পক্ষ থেকে পুরস্কৃত করা হবে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102