দক্ষিণখান ফায়দাবাদ এলাকার কৃতি সন্তান শেখ আব্দুল্লাহ রাসেল আর নেই
বিএনপির ত্যাগী ও পরিশ্রমী নেতা শেখ আব্দুল্লাহ রাসেল আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
দক্ষিণখান থানা যুবদলের সাবেক সভাপতি এবং দক্ষিণখান ফায়দাবাদ এলাকার কৃতি সন্তান শেখ আব্দুল্লাহ রাসেল আজ শুক্রবার (১৪ আগস্ট ২০২৬) ভোর আনুমানিক ৫টার দিকে ইন্তেকাল করেছেন।
তার মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দীর্ঘদিন বিএনপির দুঃসময়ে দলের জন্য কাজ করা এই ত্যাগী ও পরিশ্রমী নেতার মৃত্যুতে সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও এলাকাবাসীর মাঝে গভীর শোকের সৃষ্টি হয়েছে।
শেখ আব্দুল্লাহ রাসেলের মৃত্যুতে উত্তরার অনেক ব্যক্তিবর্গ ও সংগঠন মরহুমের শোকসন্তপ্ত পরিবার ও স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।
শোকবার্তায় তারা মরহুমের রুহের মাগফিরাত কামনা করে মহান আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ তায়ালা যেন তাকে ক্ষমা করে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং তার পরিবারকে এই শোক সহ্য করার শক্তি দান করেন।
এ জাতীয় আরো খবর..