শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন

বাংলাদেশের চাপে ‘নার্ভাস’ অস্ট্রেলিয়া, সতর্কবার্তা পন্টিংয়ের

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬

ডারউইন টেস্টে বাংলাদেশ যেভাবে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়েছে, তাতে অস্ট্রেলিয়ার ড্রেসিংরুমে এখন উদ্বেগ কাজ করার কথা বলে মনে করছেন দেশটির সাবেক অধিনায়ক রিকি পন্টিং। বাংলাদেশের লিড বাড়ায় অস্ট্রেলিয়ার ব্যাটারদের ওপর বড় চাপ তৈরি হয়েছে বলেও মনে করেন তিনি।

দ্বিতীয় দিন শেষে ৬ উইকেটে ৩৫১ রান করেছে বাংলাদেশ। অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসের ১৯৮ রানের জবাবে সফরকারীদের লিড দাঁড়িয়েছে ১৫৩ রানে। দিন শেষে মেহেদী হাসান মিরাজ ও হাসান মাহমুদ অপরাজিত থাকায় বাংলাদেশের লিড আরও বড় হওয়ার সম্ভাবনাই দেখছেন পন্টিং।

চ্যানেল সেভেনে ম্যাচ বিশ্লেষণের সময় পন্টিং বলেন, ‘এই মুহূর্তে তারা (অস্ট্রেলিয়া) পুরোপুরি চাপে রয়েছে। আগামী কয়েক দিন তাদের ক্যারিয়ারের সবচেয়ে বড় মুহূর্তগুলোর একটি হতে যাচ্ছে।’

অস্ট্রেলিয়ার ব্যাটারদের মানসিক চাপ নিয়েও সতর্ক করেছেন সাবেক এই অধিনায়ক। তার মতে, বাংলাদেশের বড় লিড অস্ট্রেলিয়ার ব্যাটারদের ওপর চাপ আরও বাড়াবে। পন্টিং বলেন, ‘তারা নার্ভাস থাকবে, আর সেই নার্ভাসনেস ধীরে ধীরে তাদের ওপর চেপে বসবে। টেস্ট ম্যাচে তারা অনেক পিছিয়ে আছে। আগামীকাল সকালেই আমরা অস্ট্রেলিয়ার এই ব্যাটিং অর্ডারের মানসিকতা, মান ও দক্ষতা সম্পর্কে খুব ভালো ধারণা পেয়ে যাব।’

অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে মাত্র ১৯৮ রানে অলআউট হওয়ার পর বাংলাদেশ ব্যাট হাতে দারুণ জবাব দিয়েছে। তানজিদ হাসান তামিমের সেঞ্চুরি ও নাজমুল হোসেন শান্তর ৮৪ রানের ইনিংসের পর শেষ দিকে মিরাজ-হাসানের প্রতিরোধে ম্যাচের নিয়ন্ত্রণ এখন বাংলাদেশের হাতে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102