শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন

যশোরে মর্মান্তিক ঘটনা, পুকুরে ডুবে প্রাণ গেল ৩ শিশুর

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬

যশোরের বাঘারপাড়ায় পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে আপন দুই বোন রয়েছে। শুক্রবার (১৪ আগস্ট) দুপুরে উপজেলার জামদিয়া ইউনিয়নের জামদিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত তিন শিশু হলো—জামদিয়া গ্রামের নেছার আলীর দুই মেয়ে সুলতানা (১১) ও লামিয়া (১৩) এবং একই গ্রামের আশিকুল ইসলামের মেয়ে ফাহিমা (১০)।

নিহতদের প্রতিবেশী মাহবুর রহমান জানান, বেলা সাড়ে ১১টার দিকে বাড়ির পাশের ইকরাম মোল্লার পুকুরে গোসল করতে যায় তিন শিশু। পরে তাদের খোঁজ না পেয়ে পরিবারের লোকজন পুকুরে গিয়ে সিঁড়ির নিচে তাদের ভাসতে দেখেন।

সেখান থেকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
মাহবুর রহমান আরো জানান, পুকুরটিতে সাধারণত লোকজনের আনাগোনা কম। যারা গোসল করতে যান, তারা দ্রুত গোসল সেরে চলে আসেন।

বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক মাসনুন আবদুল্লাহ জানান, দুপুর ১২টা ৫০ মিনিটে তিন শিশুকে হাসপাতালে আনা হয়।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102