শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
‘ওরা ১৫ জন মিইল্যা আমার বাপেরে কুপাইছে, আমরা ২ ভাই ওরে কুপাইছি’ যুক্তরাজ্যকে এখন ইসলামিক প্রজাতন্ত্র বলা যায়: নেতানিয়াহু ১৫ আগস্ট ঘিরে ডিএমপির নিশ্ছিদ্র নিরাপত্তাব্যবস্থা দক্ষিণখান ফায়দাবাদ এলাকার কৃতি সন্তান শেখ আব্দুল্লাহ রাসেল আর নেই  দুদিনের সফরে আগামী সপ্তাহে ভারত যেতে পারেন প্রধানমন্ত্রী জেমসের ইউরোপ ট্যুরে আইয়ুব বাচ্চুকে স্মরণ যশোরে মর্মান্তিক ঘটনা, পুকুরে ডুবে প্রাণ গেল ৩ শিশুর বাংলাদেশের চাপে ‘নার্ভাস’ অস্ট্রেলিয়া, সতর্কবার্তা পন্টিংয়ের ২৫০ দিন ধরে সাগরে মার্কিন রণতরী, খাবার সংকট ও মানসিক চাপে নাবিকরা তারেক রহমানের কাছে ক্ষোভ ও হতাশা প্রকাশ তৃণমূল নেতাদের

১৫ আগস্ট ঘিরে ডিএমপির নিশ্ছিদ্র নিরাপত্তাব্যবস্থা

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬

১৫ আগস্টকে কেন্দ্র করে রাজধানী ঢাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং নগরবাসীর নিরাপত্তা নিশ্চিতে ব্যাপক ও বহুমাত্রিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা বা জননিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা মোকাবেলায় রাজধানীজুড়ে জোরদার করা হয়েছে নিরাপত্তাব্যবস্থা।

নিরাপত্তা পরিকল্পনার অংশ হিসেবে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পিকেট ও চেকপোস্ট ডিউটি পরিচালনা করা হচ্ছে। মহানগরের সব প্রবেশ পথে চেকপোস্ট স্থাপন করে তল্লাশি কার্যক্রম জোরদার রাখা হবে। একই সঙ্গে ডিবি ও সিটিটিসির সদস্যরা অপারেশনাল কার্যক্রমে মোতায়েন থেকে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে দায়িত্ব পালন করবেন।

গুরুত্বপূর্ণ স্থান ও জনসমাগমস্থলে সোয়াট, বোম্ব ডিসপোজাল ইউনিট ও কে-নাইন ইউনিটের সদস্যরা সুইপিং কার্যক্রম পরিচালনা করবেন।

গুরুত্বপূর্ণ স্থাপনাসমূহকে বিশেষ নিরাপত্তা পরিকল্পনার আওতায় এনে এসব এলাকায় সিসিটিভি ক্যামেরা ও ড্রোনের মাধ্যমে নজরদারি জোরদার করা হবে।
এ ছাড়া সিটিএসবি ও আইএডির সদস্যরা সাদা পোশাকে গোয়েন্দা কার্যক্রম পরিচালনা ও তথ্য সংগ্রহ অব্যাহত রাখবেন। সার্বিক নিরাপত্তা জোরদার করতে অতিরিক্ত র‌্যাব ও সিআইডি টিম মোতায়েন থাকবে। যেকোনো জরুরি পরিস্থিতি দ্রুত মোকাবেলায় পর্যাপ্ত কুইক রেসপন্স টিম (কিউআরটি) প্রস্তুত ও মোতায়েন রাখা হবে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102