বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে কর্মরত রুশ নাগরিকের মৃত্যু

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: বুধবার, ১২ আগস্ট, ২০২৬

পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে কাজ করার সময় অসুস্থ হয়ে দোরোখিন সের্গেই (৫১) নামে এক রুশ নাগরিকের মৃত্যু হয়েছে।

বুধবার সকাল ১০টার দিকে প্রকল্পের ৫.৭ নম্বর ভবন এলাকায় কাজ করার সময় এ ঘটনা ঘটে। সের্গেই রাশিয়ার পারমাণবিক প্রযুক্তি ও প্রকৌশল প্রতিষ্ঠান ‘অ্যাটমটেকএনার্জো’র কর্মী হিসেবে রূপপুর প্রকল্পে কর্মরত ছিলেন।

প্রকল্প সূত্রে জানা গেছে, বুধবার সকালে ৫.৭ নম্বর ভবনের ভেতরে কাজ করার সময় হঠাৎ অসুস্থ হয়ে মাটিতে পড়ে যান সের্গেই। খবর পেয়ে কোম্পানির চিকিৎসকেরা ঘটনাস্থলে গিয়ে তাকে প্রাথমিক চিকিৎসা দেন। পরে শারীরিক অবস্থার অবনতি হলে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশাদুর রহমান আসাদ বলেন, সের্গেই অসুস্থ বোধ করলে প্রথমে প্রকল্পের চিকিৎসাকেন্দ্রে প্রাথমিক চিকিৎসা নেন। পরে হাসপাতালে যেতে অনিচ্ছা প্রকাশ করেন। এরপর তার শারীরিক অবস্থার আরও অবনতি হয়ে মৃত্যু হয়।

তিনি আরও বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আইনগত ও আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। চিকিৎসকের রিপোর্ট ও ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102