মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
উত্তরা ১৩ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির নির্বাচন ২০২৬ হাসনাত-সারজিস গণ-অভ্যুত্থানের সঙ্গে বেঈমানি করায় ছাত্র উপদেষ্টা হতে পারেননি: রাশেদ খাঁন মশার কয়েল কিনতে গিয়ে প্রাণঘাতী হামলার শিকার কলেজছাত্র মেক্সিকোর প্রেসিডেন্টের বাসভবনের কাছে বন্দুক হামলা, নিহত ১ ইউরোপে আগুনের তাণ্ডব, ‘দানব’ দাবানলে বিপর্যস্ত ফ্রান্স-স্পেন স্যান্ডেল উদ্ধার করতে গিয়ে নদীতে ডুবে শিশুর মৃত্যু হঠাৎ অবসরে বিশ্বকাপ ফাইনালের রেফারি স্লাভকো ভিনচিচ রাজধানীর তেজগাঁওয়ে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু পুকুরে মিলল পুলিশ কর্মকর্তার মরদেহ, রহস্য উদঘাটনে আটক দুই মাদক, ইভটিজিং ও বাল্যবিয়ে রোধে পুলিশ সুপারের কঠোর বার্তা

মশার কয়েল কিনতে গিয়ে প্রাণঘাতী হামলার শিকার কলেজছাত্র

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার মানিকদি আমতলা এলাকায় দুর্বৃত্তের গুলিতে এক কলেজশিক্ষার্থী আহত হয়েছেন। তার নাম মো. করিম (১৮)।

তিনি মিরপুর বাঙলা কলেজের উচ্চ মাধ্যমিক ২য় বর্ষের শিক্ষার্থী।
সোমবার (২৭ জুলাই) রাত সোয়া ১২টার দিকে এ ঘটনা ঘটে। গুরুতর অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

আহত শিক্ষার্থীর বাবা রফিকুল ইসলাম জানান, তারা মানিকদির আমতলাতেই থাকেন।

রাতে তিনিই ছেলেকে মশার কয়েল কিনতে পাঠিয়েছিলেন।
এরপর করিম গলির দোকান থেকে কয়েল কিনে তুহিন নামে এক বন্ধুর সঙ্গে কিছুক্ষণ আড্ডা দিয়ে একাই বাসায় ফিরছিল। আমতলা ‘৩২ মালিকের বিল্ডিং’ নামে পরিচিত একটি বাড়ির সামনে দিয়ে আসার সময় অন্ধকার থেকেই এলোপাতাড়ি গুলি করা হয়। এতে করিম দুই পায়ে দুটি গুলিবিদ্ধ হয়।

 

তখন স্থানীয় লোকজন বাসায় খবর দিয়ে তাকে উদ্ধার করে কুর্মিটোলা মাল্টিকেয়ার স্পেশালাইজড হাসপাতাল নিয়ে যাই। পরে সেখান থেকে ঢাকা মেডিক্যালে নেওয়া হয়। রাতেই চিকিৎসকরা অস্ত্রোপচার করে তার ডান পা থেকে একটি গুলি বের করেন। আর বাম পায়ের গুলিটি ঘটনার সময়ই বেরিয়ে গেছে।

 

রফিকুল ইসলাম আরো জানান, রাতেই চিকিৎসা শেষে চিকিৎসকরা করিমকে বাসায় পাঠিয়ে দিয়েছেন।

এ ঘটনা কারা ঘটিয়েছে, সেটি তাদের জানা নেই। করিমের সঙ্গে এলাকার কারও কোনো দ্বন্দ্ব নেই।
মঙ্গলবার (২৮ জুলাই) চিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিক্যাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. ফারুক জানান, ঘটনাটি ক্যান্টমেন্ট থানা পুলিশকে জানানো হয়েছে। তারা বিষয়টি তদন্ত করছে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102