বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
লুসাকা গ্রুপের ছাঁটাইকৃত শ্রমিকদের বকেয়া বেতন ও পুনর্বহালের দাবিতে ঘেরাও কর্মসূচি বাংলাদেশ জাতীয় সংসদ গবেষণা নীতিমালা (সংশোধিত)-২০২৬-এর গবেষণা কমিটির প্রথম সভা অনুষ্ঠিত। রাজধানীর উত্তরায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিশেষ মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে। জেনে নিন, উত্তরা বাসিন্দারা কোন কোন রুটে পাবেন মহিলা বাস সার্ভিস বাংলাদেশের হয়ে বিশ্বকাপ জয়ের লক্ষ্য হাসানের ফিলিপাইনে স্কুলে গুলি, হামলাকারীসহ নিহত ২ এনবিআরকে ভয় নয়, বিশ্বাসের প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে হবে : প্রধানমন্ত্রী কেরানীগঞ্জে শিশু অপহরণ : ১২ বছর পর আসামির যাবজ্জীবন কারাদণ্ড চান্দিনায় ঘরে ঢুকে গৃহকর্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ সাবেক সেনাপ্রধান আজিজকে ফেরাতে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন

মেক্সিকোর প্রেসিডেন্টের বাসভবনের কাছে বন্দুক হামলা, নিহত ১

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটির ঐতিহাসিক জোকালো পাবলিক স্কোয়ার ও প্রেসিডেন্সিয়াল প্যালেসের কাছে বন্দুকধারীদের গুলিতে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন দুজন।

স্থানীয় সময় সোমবার (২৮ জুলাই) এই ঘটনাটি ঘটে।
মেক্সিকো সিটির নিরাপত্তা সচিবালয় ঘটনাটিকে একটি সরাসরি হামলা হিসেবে বর্ণনা করেছে। পুলিশ জানিয়েছে, বন্দুকধারীদের হামলায় ৪২ বছর বয়সী এক ব্যক্তি ঘটনাস্থলেই প্রাণ হারান। এ ছাড়া ৩৯ বছর বয়সী দুজন পুরুষ গুরুতর আহত হয়েছেন।

গোলাগুলির পরপরই হামলাকারীরা একটি মোটরসাইকেলে করে দ্রুত এলাকা ছেড়ে পালিয়ে যায়। তাদের ধরতে ইতিমধ্যে তদন্তে নেমেছে পুলিশ।
হামলাটি ঐতিহাসিক সান্তো ডোমিঙ্গো স্কোয়ারে ঘটেছিল, যা চমৎকার ঔপনিবেশিক আমলের ভবনে ঘেরা হলেও ভুয়া কাগজপত্র ও জাল নথি তৈরি- বিক্রির আখড়া হিসেবে পরিচিত। সাধারণত মেক্সিকোর মাদক পাচারকারী চক্রের নিয়ন্ত্রণাধীন এলাকাগুলোতে নিয়মিতই সহিংসতা বা গোলাগুলির ঘটনা ঘটে।

তবে রাজধানীতে ‘ইউনিয়ন টেপিটো’ ও ‘ফুয়েরজা অ্যান্টি-ইউনিয়ন’-এর মতো বেশ কিছু অপরাধী গ্যাং সক্রিয় থাকা সত্ত্বেও মেক্সিকো সিটির কেন্দ্রস্থলে এ ধরনের সরাসরি হামলার ঘটনাকে বিরল বলেই মনে করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102