রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
দক্ষিণ কোরিয়ায় জব অফার পাওয়া ১২৪ প্রার্থীর ১৩ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু চা-চাষ লালমনিরহাটে সম্ভাবনার নতুন দিগন্ত উন্মোচন করেছে — আসাদুল হাবিব দুলু এমপি আগামীকাল কিশোরগঞ্জে ইমাম-মুয়াজ্জিনসহ ধর্মীয় সেবকদের সম্মানী বিতরণ করবেন তারেক রহমান সাভারে হেলথ ম্যানেজমেন্ট ইনস্টিটিউট পরিদর্শন, ৪ বছর ভবন অব্যবহৃত থাকায় ক্ষোভ স্বাস্থ্য প্রতিমন্ত্রীর রাবিতে আম্মারের নেতৃত্বে ‘বাকশাল’ নামে গরু জবাই সোনার ভরিতে আজ বাড়ল কত? খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ আজ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম মৃত্যুবার্ষিকী ‘মাদক কারবারি ১০০ কোটি টাকা দিলেও নেবা না’—ওসির বক্তব্য ভাইরাল ৪২৬ রানে অলআউট বাংলাদেশ, লিড ২২৮ রানের

কোন ভুলে স্পেনের কাছে হেরেছে ফ্রান্স, জানালেন এমবাপ্পে

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: বুধবার, ১৫ জুলাই, ২০২৬

বিশ্বকাপের সেমিফাইনালে স্পেনের কাছে ২-০ গোলে হেরে বিদায় নিয়েছে ফ্রান্স

ম্যাচশেষে পরাজয়ের কারণ ব্যাখ্যা করেছেন দলের অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে। তার মতে, কৌশলগত পরিকল্পনা বাস্তবায়নে ব্যর্থতা এবং মিডফিল্ডে স্পেনের আধিপত্যই ফ্রান্সের হারের অন্যতম কারণ।

মঙ্গলবার ম্যাচশেষে ফরাসি সম্প্রচারমাধ্যম এম৬-কে এমবাপ্পে বলেন, আমরা যে ম্যাচ খেলতে চেয়েছিলাম, তা খেলতে পারিনি। কৌশলগত, কারিগরি এবং সামগ্রিক পারফরম্যান্স সব দিক থেকেই আমরা পিছিয়ে ছিলাম। বিশ্বকাপের সেমিফাইনালে নিজের কাজ ঠিকভাবে না করলে জেতা যায় না।

ফরাসি তারকা জানান, স্পেনকে শুরু থেকেই উচ্চ প্রেসিংয়ের মাধ্যমে চাপে রাখার পরিকল্পনা ছিল ফ্রান্সের। কিন্তু সেই পরিকল্পনা কার্যকর করতে পারেনি দল।

এমবাপ্পে বলেন, ‘ওদের নিজেদের ছন্দে খেলতে না দেওয়াই ছিল আমাদের লক্ষ্য। কিন্তু আমরা তা করতে ব্যর্থ হয়েছি। বলের নিয়ন্ত্রণে তারা আমাদের চেয়ে ভালো ছিল।’

ম্যাচের টার্নিং পয়েন্ট হিসেবে মিডফিল্ডের লড়াইকে চিহ্নিত করেছেন ফ্রান্সের অধিনায়ক, ‘আমরা বারবার মিডফিল্ডে ৩ বনাম ২ পরিস্থিতিতে পড়েছি। স্পেনের মতো দলের বিপক্ষে এটি বড় সমস্যা। শেষ পর্যন্ত সেটাই আমাদের হারিয়ে দিয়েছে।

টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে ওঠার স্বপ্ন ভেঙে যাওয়ায় হতাশা প্রকাশ করেন এমবাপ্পে। তবে এই ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে আবারও ঘুরে দাঁড়াতে চান, ‘এ মুহূর্তে হতাশা অনেক বেশি। কিন্তু ফুটবল কারও জন্য অপেক্ষা করে না। আমাদের আবার নতুন করে শুরু করতে হবে এবং এ পরাজয় থেকে শিক্ষা নিতে হবে।’

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102