সোমবার, ১৩ জুলাই ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
স্বাস্থ্যমন্ত্রীর ঘোষণা সব উপজেলা হাসপাতালে এ বছরেই বসছে প্যাথলজি ল্যাব ফের মুখোমুখি যুক্তরাষ্ট্র-ইরান, হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা সাবেক প্রতিমন্ত্রী নজরুল ইসলাম মারা গেছেন নৌকায় চড়ে পরীক্ষাকেন্দ্রে শিক্ষার্থীরা বৃষ্টিতে বিপর্যয়ে ছোট ও মাঝারি ব্যবসা ডিসেম্বরে আত্মসমর্পণের পরিকল্পনা করছেন শেখ হাসিনা রাজধানীর সড়কে জলাবদ্ধতা, হাতে অতিরিক্ত সময় নিয়ে বের হওয়ার অনুরোধ পুলিশের জনস্বার্থ ও দেশের অর্থনৈতিক সুরক্ষা নিশ্চিত করে আইএমএফের সাথে নতুন প্রোগ্রাম হবে —- অর্থ মন্ত্রী জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের নামাজে জানাজা অনুষ্ঠিত এসডিজি ও আইসিপিডি বাস্তবায়নে সংসদ সদস্যদের কার্যকর ভূমিকা জরুরি: ডেপুটি স্পিকার

রাজধানীর সড়কে জলাবদ্ধতা, হাতে অতিরিক্ত সময় নিয়ে বের হওয়ার অনুরোধ পুলিশের

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: সোমবার, ১৩ জুলাই, ২০২৬

রাজধানীতে গত কয়েকদিন ধরে বৃষ্টি ঝরছে। এতে সড়কগুলোতে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে যানবাহন চলাচলে বিঘ্ন ঘটছে।

আজ সোমবারও সকাল থেকেই বৃষ্টি হচ্ছে। এমন পরিস্থিতিতে গন্তেব্যে যাওয়ার জন্য হাতে পর্যাপ্ত সময় নিয়ে বের হওয়ার অনুরোধ জানিয়েছে পুলিশ।
সোমবার সকালে ট্রাফিক পুলিশের গুলশান বিভাগের ফেসবুক পেজে এ অনুরোধ জানানো হয়।

বার্তায় বলা হয়, গত কয়েক দিনের টানা বৃষ্টিপাতের কারণে বিভিন্ন সড়কের নিচু স্থানসমূহে জলাবদ্ধতার কারণে যান চলাচল বিঘ্নিত হচ্ছে।

আজকেও সকাল থেকেই বৃষ্টি ঝরছে।
এতে জানানো হয়, বনানী কবরস্থানের পিরে ঢাকা গেট সংলগ্ন মূল সড়কের ইনকামিং এবং আউটগোয়িং উভয় দিকেই কিছুটা জলাবদ্ধতা রয়েছে। যান চলাচল কিছুটা বিঘ্নিত হচ্ছে।

বনানী /কাকলী এলিভেটেড এক্সপ্রেসওয়ের নামার র‍্যাম্প প্রান্তে হালকা পানি জমেছে।

যান চলাচল কিছুটা ধীর। ইসিবি এলাকায় ক্যান্টনমেন্ট গার্লস স্কুলের সামনে পানি জমে রয়েছে। ফলে মিরপুর ডিওএইচএস এবং কালশি হতে ইসিবি হয়ে মাটিকাটা ফ্লাইওভারগামী যানবাহন ধীর গতিতে চলাচল করতে পারছে।
যমুনা ফিউচার পার্কের সামনের সড়কে বৃষ্টির পানি জমার কারণে এবং ঢাকা ওয়াসার পাইপ লাইনিং কাজের জন্য যান চলাচলে ধীর গতি রয়েছে।

পুলিশের বার্তায় বলা হয়, সকাল থেকেই বৃষ্টিপাত হচ্ছে।

যার ফলে উল্লেখিত সড়কে জলাবদ্ধতার কারণে যান চলাচল বিঘ্নিত হতে পারে। এমতাবস্থায় সম্ভব হলে বিকল্প সড়ক ব্যবহার করা এবং হাতে পর্যাপ্ত সময় নিয়ে চলাচল করার জন্য অনুরোধ করা হলো।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102