বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০১:২১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
সুইজারল্যান্ড কোচের হুঁশিয়ারি: শক্তিশালী আর্জেন্টিনা, তবে অপরাজেয় নয় ২০ বছর পর মিশরের ঐতিহাসিক গিজার মঞ্চে ফিরছেন শাকিরা প্রতিকূল আবহাওয়ায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ক্লাস-পরীক্ষা বন্ধ মেসিকে টিকিয়ে রাখতেই পক্ষপাত? বিস্ফোরক অভিযোগ মিসরের কোচের হবিগঞ্জে ভয়াবহ বাস দুর্ঘটনা: প্রাণ গেল চালকের, আহত ২০ মানব পাচার ও অবৈধ অভিবাসন রোধে যৌথভাবে কাজের অঙ্গীকার মেলোনি ‘ভালো মানুষ’, তবে ইরান ইস্যুতে ভুল করেছেন: ট্রাম্প পেনশন স্কিমে মাসিক চাঁদা জমা সহজ করতে ‘উপায়’-জাতীয় পেনশন কর্তৃপক্ষের সমঝোতা ঢাকা বারে বিপুল উৎসাহ, উদ্দীপনায় রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উৎসব ২০২৬ উদযাপিত জুলাই শহীদ শিশু জাবির ইব্রাহিমের মা রোকেয়া বেগম মাননীয় স্পিকারের কাছে স্মারকলিপি প্রদান করেন

২০ বছর পর মিশরের ঐতিহাসিক গিজার মঞ্চে ফিরছেন শাকিরা

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: বুধবার, ৮ জুলাই, ২০২৬

দীর্ঘ প্রায় দুই দশক পর আবারও মিশরের মঞ্চ কাঁপাতে আসছেন বিশ্বখ্যাত পপ তারকা শাকিরা। আগামী ২৮ নভেম্বর মিশরের ঐতিহাসিক গিজার পিরামিডে একটি জমকালো কনসার্টে সঙ্গীত পরিবেশন করবেন কলম্বিয়ার এই সুপারস্টার।

মিশরে আন্তর্জাতিক তারকাদের নিয়ে আসার ধারাবাহিক পরিকল্পনার অংশ হিসেবে শাকিরার এই কনসার্টটি আয়োজন করা হচ্ছে। এর আগে এই বিনোদন সংস্থাটির হাত ধরে জেনিফার লোপেজ, জন লেজেন্ড, কেটি পেরি ও ডেমি লোভাটোর মতো বিশ্বখ্যাত শিল্পীরা মধ্যপ্রাচ্যে পারফর্ম করে গেছেন।
মিশরে ফেরার এ ঘোষণা দিয়ে এক বিবৃতিতে শাকিরা বলেন, ‘মিশরের গিজার পিরামিডে আবারও পারফর্ম করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। আমি আমার ভক্তদের সবাইকে অনেক ভালোবাসি।’ বিশ্বজুড়ে শাকিরার ভক্তদের জন্য ঐতিহাসিক পিরামিডের সামনে তার এই পারফরম্যান্স একটি দারুণ অভিজ্ঞতা হতে যাচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102