মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
নিকুঞ্জে পানিবন্দি মানুষের মাঝে খিচুড়ি বিতরণ করলো স্বপ্ন নিয়ে ফাউন্ডেশন নেপালে জেন-জি সরকারের বিরুদ্ধে জেন-জি’দের আন্দোলন ফিরিয়ে দিয়েছিলেন শাবনূর-মৌসুমীরা, তবু ইতিহাস গড়েছিলেন দিলদার বঙ্গোপসাগরে নিখোঁজ ট্রলার থেকে ৯ জেলের মরদেহ উদ্ধার, এখনও নিখোঁজ ৬ যুদ্ধবিরতির পর সবচেয়ে বড় হামলা, অস্থির মধ্যপ্রাচ্য বন্যার্তদের পাশে অভিনেতা তৌসিফ, দিলেন আর্থিক অনুদান জাপানকে যেভাবে গুপ্তচরদের আস্তানা বানিয়েছেন পুতিন দেশে ফেরার ঝুঁকি নেবেন না শেখ হাসিনা, মনে করছেন বিশ্লেষকরা যুক্তরাষ্ট্রে গুলিতে মেক্সিকান অভিবাসীর মৃত্যু, দুই দেশের সম্পর্কে নতুন উত্তেজনার আশঙ্কা দেশ পুনর্গঠনে সবাইকে মিলেমিশে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী

বিমানবন্দর এলাকা থেকে দীর্ঘদিনের পলাতক এক ওয়ারেন্টভুক্ত আসামিকে আটক করেছে চাটখিল থানা পুলিশ

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬

মোঃরফিকুল ইসলাম মিঠু , ঢাকা রাজধানীর জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে দীর্ঘদিনের পলাতক এক ওয়ারেন্টভুক্ত আসামিকে আটক করেছে চাটখিল থানা পুলিশ।

আটককৃত আসামির বিরুদ্ধে দুইটি সাজা পরোয়ানা ও তিনটি সাধারণ সিআর ওয়ারেন্ট রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

 

পুলিশ সূত্রে জানা যায়, চাটখিল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল মোন্নাফের দিকনির্দেশনায় এসআই (নি:) শাহজাহানের নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযানে অংশ নেন এসআই (নি:) মোহাম্মদ শফিউল ইসলাম, কনস্টেবল শিহাব ও কনস্টেবল প্রান্ত।

এ সময় বিমানবন্দর থানার পুলিশ সদস্যরাও সহযোগিতা করেন। অভিযান চলাকালে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে ফখরুল ইসলাম (পিতা- মৃত আবুল হোসেন, মাতা- সূর্য বানু), গ্রাম- শাহপুর, থানা- চাটখিল, জেলা- নোয়াখালীকে আটক করা হয়। পুলিশ জানায়, তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত হয়ে পালাতক ছিল ।

আটকের পর তাকে চাটখিল থানা হেফাজতে নিয়ে আসা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে তাকে আদালতে সোপর্দ করা হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

চাটখিল থানা পুলিশ জানিয়েছে, ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেপ্তার, অপরাধ দমন এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তাদের অভিযান অব্যাহত থাকবে ।

 

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102