বুধবার, ০১ জুলাই ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
জাল সনদে এমপিও ভোগী ১৩ শিক্ষকের বেতন বন্ধ, সরকারি অর্থ ফেরত নেওয়ার নির্দেশ দেশের ৫০০ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ হাজার আনসার সদস্য মোতায়েনের নির্দেশ ক্ষমা না বিচার—জামায়াতের অতীত নিয়ে নতুন করে বিতর্ক সাতক্ষীরার তালায় বাসচাপায় প্রাণ গেল সপ্তম শ্রেণির ছাত্র কুশলের ইতিহাস বদলানোর স্বপ্ন অপূর্ণই রইল জাপানের ২০২৭ সালের হজের জন্য প্রাক-নিবন্ধন শুরু আলহাজ্ব জমির হোসেন এর মমতাময়ী ‘মাতা’ আর বেঁচে নেই ভূমিকম্পে বিপর্যস্ত ভেনেজুয়েলায় ৯০০ সেনা পাঠিয়েছে যুক্তরাষ্ট্র উত্তরাকে মাদকমুক্ত করতে মদের বার বন্ধের দাবি জামায়াত নেতা সেলিম উদ্দিনের রাষ্ট্রের উন্নয়ন তখনই অর্থবহ হয়, যখন তার সুফল সমাজের প্রান্তিকতম মানুষের কাছেও পৌঁছায়

জাল সনদে এমপিও ভোগী ১৩ শিক্ষকের বেতন বন্ধ, সরকারি অর্থ ফেরত নেওয়ার নির্দেশ

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: বুধবার, ১ জুলাই, ২০২৬

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) শিক্ষক নিবন্ধন সনদ ও সুপারিশপত্র জাল ও ভুয়া প্রমাণিত হওয়ায় দেশের বিভিন্ন মাদরাসায় কর্মরত ১৩ জন শিক্ষকের এমপিও বন্ধ করেছে সরকার।

একইসঙ্গে, তাদের মে মাসের এমপিও শিট থেকে ইনডেক্স কর্তনসহ এ পর্যন্ত উত্তোলিত বেতন-ভাতাদির সমুদয় অর্থ সরকারি কোষাগারে জমা এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার মাদরাসা শিক্ষা অধিদপ্তরের এক অফিস আদেশে এ কথা জানানো হয়।

আদেশে জানানো হয়, ‘বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (মাদরাসা) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০২৬’ এর ১৮.১ (গ) এবং (ঙ) অনুচ্ছেদ অনুযায়ী এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

ইনডেক্স কর্তন হওয়া ১৩ শিক্ষক হলেন— মো. নুরুজ্জামান (সিরাজগঞ্জের গোলকপুর সিদ্দিকীয়া ফাজিল মাদরাসা), মো. মাহবুব রশিদ (রংপুরের তারাগঞ্জ ওয়াকফ এস্টেট কামিল মাদরাসা), মো. আব্দুর রহমান (পিরোজপুরের বাটাজোড় আলিম মাদরাসা), মো. মাসুম বিল্লাহ (পিরোজপুরের বাটাজোড় আলিম মাদরাসা), মো. হারুনুর রশিদ (কুড়িগ্রামের নেওয়াশী ইসলামিয়া আলিম মাদরাসা), করিমা খাতুন (বাগেরহাটের মল্লিকেরবেড় ফাজিল মাদরাসা), বিশ্বজিৎ সমাদ্দার (সাতক্ষীরার পাতাখালি ফাজিল মাদরাসা), শহীদুল হক (কুমিল্লার পাঁচখুবী আহমদিয়া ফাজিল মাদরাসা), মো. রোকনুজ্জামান (গাজীপুরের বেলাশী মদিনাতুল উলুম বালিকা আলিম মাদরাসা), জালাল উদ্দিন (ঢাকার আজিমপুরের সাতবাড়ীয়া শাহ আমানত র. দাখিল মাদরাসা), হাসিনা (গাজীপুরের বড়িবাড়ী বালিকা দাখিল মাদরাসা), মো. মাহফুজুর রহমান (গাজীপুরের একডালা আউয়ালিয়া বালিকা আলিম মাদরাসা) এবং নাসরিন সুলতানা (নরসিংদীর শেখেরগাঁও জামিউল উলুম সিনিয়র ফাজিল মাদরাসা)।

আদেশে উল্লেখ করা হয়, এই জাল সনদধারী শিক্ষকেরা এ পর্যন্ত সরকারের কাছ থেকে বেতন-ভাতা বাবদ যে পরিমাণ অর্থ উত্তোলন করেছেন, তা দ্রুত সরকারি কোষাগারে ফেরত নিশ্চিত করতে হবে।

পাশাপাশি সংশ্লিষ্ট মাদরাসা কর্তৃপক্ষকে এই শিক্ষকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102