বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:৫১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
গাজী নজরুলকে বহিষ্কার করল জামায়াত জীবন্ত মানুষকে খাচ্ছে পোকা’ সংবাদের সেই নারী, এমপি এস এম জাহাঙ্গীর হোসেনের উদ্যোগে সুস্থ হয়ে বৃদ্ধাশ্রমে সিলেটে হামের উপসর্গে ৫ দিনে ১১ শিশুর মৃত্যু, চলতি বছরে প্রাণহানি ১০৭ অস্ত্র মামলায় আনিসুল হকের চার্জ শুনানি পিছিয়েছে মেট্রোরেলের নিরাপত্তা ঘাটতি কাটাতে গঠন হলো ৯ সদস্যের কমিটি একনেকের বৈঠকে ১৪ হাজার কোটি টাকার ৮ প্রকল্পের অনুমোদন জাতিসংঘের মহাসচিব হিসেবে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প ৪ মাস পর দেশে ফিরলেন হরমুজে আটকে থাকা ১৭ নাবিক নিজ শহর রোজারিওতে ফিরলেন লিওনেল মেসি কাওলায় বিএনপি নেতা জুলহাস পারভেজ মোল্লার বিরুদ্ধে মিথ্যা ও বিভ্রান্তকর মন্তব্যের প্রতিবাদ বিক্ষোভ সমাবেশ

ত্রয়োদশ জাতীয় সংসদের লাইব্রেরি কমিটির ১ নম্বর সাব-কমিটির বৈঠক অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: রবিবার, ২৮ জুন, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদের লাইব্রেরি কমিটির ১ নম্বর সাব-কমিটির বৈঠক আজ সংসদ ভবনে কমিটির আহ্বায়ক হুমাম কাদের চৌধুরী, এমপি-এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

কমিটির সদস্য মীর আহমাদ বিন কাসেম এবং সাঈদ আল নোমান বৈঠকে অংশগ্রহণ করেন।

বৈঠকে বাংলাদেশ জাতীয় সংসদ গ্রন্থাগারকে ই-লাইব্রেরিতে রূপান্তরের লক্ষ্যে জাতীয় সংসদ সচিবালয়ের বিএন্ডআইটি অনুবিভাগ এবং ইউএনডিপি (UNDP) কর্তৃক উপস্থাপিত প্রতিবেদনের ওপর আলোচনা করা হয়।

বৈঠকে অগ্রাধিকারভিত্তিতে গ্রন্থাগারে সংরক্ষিত পুরাতন ও দুষ্প্রাপ্য পুস্তক, ডকুমেন্ট এবং সংসদীয় বিতর্কসমূহ স্ক্যানিং কার্যক্রমের মাধ্যমে ডিজিটালাইজেশনের জন্য কমিটি সুপারিশ করে।

এছাড়া, বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের আওতাধীন Strengthening Institutions, Policies and Services (SIPS) প্রকল্পের অধীনে ইউএনডিপির সহযোগিতায় সংসদ গ্রন্থাগারকে ই-পার্লামেন্টের আওতাভুক্ত ও যুগোপযোগী করার লক্ষ্যে আগামী এক বছরের মধ্যে সংসদ গ্রন্থাগারের কার্যক্রম সম্পন্ন করার বিষয়ে কমিটি সুপারিশ করে।

সভায় ইউএনডিপি কর্তৃক প্রস্তুতকৃত প্রোফাইলটির হার্ড কপি সাব-কমিটির সদস্যদের নিকট প্রেরণের সিদ্ধান্ত গৃহীত হয়।

বৈঠকে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ এবং ইউএনডিপির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102