মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত ব্রিটিশ পার্লামেন্টারি গ্রুপের সঙ্গে ডেপুটি স্পিকারের সাক্ষাৎ মৎস্য খাতে বরাদ্দ বাড়ানোর পাশাপাশি অপচয় বন্ধ করতে হবে আগামী ৭২ ঘণ্টায় ৮ বিভাগে বৃষ্টির আভাস শাহজালালে অভিযান, ৩২ লাখ টাকার পণ্য আটক তেলের দাম ফের ১০২ ডলার ছাড়াল নতুন দায়িত্বে আসিফ মাহমুদ, সারজিস আলম ও মাহমুদা মিতু দেশের প্রতিটি শিশুর নিরাপদ শৈশব নিশ্চিত করা সরকারের সুদৃঢ় অঙ্গীকার: প্রধানমন্ত্রী চট্টগ্রাম বন্দরের ইজারার সিদ্ধান্ত বাতিলের দাবিতে মশাল মিছিল রাজপথের আন্দোলন-সংগ্রাম ও সাংগঠনিক পথচলা থেকে নেতৃত্বের প্রত্যাশায় সেলিম আহমেদ রেজা

ইরান চুক্তি নিয়ে সমালোচকদের ‘শিক্ষিত’ হওয়া দরকার, মন্তব্য ট্রাম্পের

অনলাইন ডেক্স রিপোর্ট
  • আপডেট টাইম: বুধবার, ২৪ জুন, ২০২৬

ইরানের সঙ্গে হওয়া সমঝোতা নিয়ে যারা সমালোচনা করছেন, তাদের বিষয়টি সম্পর্কে আরও ভালোভাবে জানা বা ‘শিক্ষিত’ হওয়া প্রয়োজন বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশেষ করে নিজ দলের সিনেটর টেড ক্রুজের সমালোচনার জবাবে তিনি এই মন্তব্য করেছেন।

মঙ্গলবার (২৩ জুন) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প এই মন্তব্য করেন।

তিনি বলেন, আমার বন্ধু হলেও যারা এ চুক্তির সমালোচনা করছেন, তাদের বিষয়টি সম্পর্কে আরও ভালোভাবে জানতে হবে। কারণ ইরানকে আমরা এমন এক অবস্থানে নিয়ে এসেছি, যেখানে আগে কোনো প্রশাসন যেতে পারেনি।

তবে ট্রাম্পের এমন মন্তব্যের মধ্যেই কংগ্রেসে বাড়ছে অসন্তোষ। রিপাবলিকান ও ডেমোক্র্যাট— উভয় দলের আইনপ্রণেতারাই অভিযোগ করছেন, ইরানের সঙ্গে হওয়া সমঝোতা স্মারক (মেমোরেন্ডাম অব আন্ডারস্ট্যান্ডিং) সম্পর্কে তাদের এখনো আনুষ্ঠানিকভাবে অবহিত করা হয়নি।

ক্যাপিটাল হিলে বেশ কয়েকজন রিপাবলিকান সদস্যও এ নিয়ে প্রকাশ্যে উদ্বেগ জানিয়েছেন। অভিযোগ, চুক্তির গুরুত্বপূর্ণ বিষয়গুলো সম্পর্কে কংগ্রেসকে বিস্তারিত ব্রিফিং দেওয়া হয়নি। এখন পর্যন্ত পুরো কংগ্রেসের জন্য কোনো আনুষ্ঠানিক ব্রিফিংয়ের আয়োজনও করেনি ট্রাম্প প্রশাসন।

এদিকে, সিনেটর টেড ক্রুজ শুরু থেকেই সমঝোতার কয়েকটি দিক নিয়ে আপত্তি জানিয়ে আসছেন। বিশেষ করে ইরানকে তেল বিক্রির সুযোগ দেওয়া এবং স্বল্পমেয়াদে নিষেধাজ্ঞা শিথিল করার সম্ভাবনার বিরোধিতা করছেন তিনি।

গত সপ্তাহে এক বক্তব্যে ক্রুজ বলেন, ইতিহাস প্রমাণ করে, আমাদের ক্ষতি করতে চায় এমন ধর্মতান্ত্রিক উগ্র গোষ্ঠীগুলোকে বিলিয়ন বিলিয়ন ডলার দেওয়া অত্যন্ত খারাপ সিদ্ধান্ত।

তিনি আরও দাবি করেন, এ চুক্তির বিষয়ে প্রেসিডেন্ট ট্রাম্প ভুল পরামর্শ পাচ্ছেন।

ক্রুজের ভাষ্য, আমি চাই না আয়াতুল্লাহ সরকারের কাছে যুক্তরাষ্ট্রের একটি পয়সাও যাক।

ইরানকে ঘিরে নতুন এই সমঝোতা নিয়ে ওয়াশিংটনে রাজনৈতিক বিতর্ক ক্রমেই তীব্র হচ্ছে। একদিকে, ট্রাম্প প্রশাসন এটিকে কূটনৈতিক সাফল্য হিসেবে তুলে ধরছে, অন্যদিকে কংগ্রেসের অনেক সদস্য চুক্তির শর্ত, নিষেধাজ্ঞা শিথিলকরণ এবং ইরানের অর্থনৈতিক সুবিধা পাওয়া নিয়ে প্রশ্ন তুলছেন।

ফলে চুক্তির পূর্ণাঙ্গ বিবরণ প্রকাশ এবং কংগ্রেসকে আনুষ্ঠানিকভাবে অবহিত করার দাবিও জোরালো হয়ে উঠছে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102