রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
ঢাকা কলেজ-আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের তুমুল মারামারি ৩৫ কাঠা জমির বিরোধ থেকেই সালমান মুক্তাদিরের স্টুডিওতে ভাঙচুর: স্বরাষ্ট্রমন্ত্রী ‘সমমনা দোকানদার সমিতির’ সাইনবোর্ড ভাঙল এনসিপির কর্মীরা রাবির হলে ঘুমন্ত অবস্থায় শিক্ষার্থীকে সাপের দংশন কেইনের পেনাল্টি মিস, ইংল্যান্ডকে হারাল বিশ্বচ্যাম্পিয়ন স্পেন বগুড়া বিনিয়োগকারী রোডশো ২০২৬ চাঁদা না দেওয়ায়’ সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর, লুটের অভিযোগ পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলার পর অ্যাম্বুলেন্সে গুলি, নিহত ১২ যুক্তরাষ্ট্র যুদ্ধ শুরু করলে ভারত মহাসাগরে মার্কিন যুদ্ধজাহাজে হামলার হুমকি ইরানের উত্তরায় লেক ও নালা পরিষ্কার, ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতার আহ্বান

চোখ-মুখ ফুলে যাওয়ায় ভক্তদের উদ্বেগ, অসুস্থ সালমান খান?

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: বুধবার, ২৪ জুন, ২০২৬

বলিউড সুপারস্টার সালমান খানকে ঘিরে নতুন করে শুরু হয়েছে স্বাস্থ্যগত উদ্বেগ। সম্প্রতি একটি অনুষ্ঠানে তাঁর উপস্থিতির পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কিছু ছবি ও পোস্টকে কেন্দ্র করে ভক্তদের মধ্যে নানা জল্পনা তৈরি হয়েছে।

তবে পরবর্তীতে ভারতীয় কয়েকটি গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়, এই পরিবর্তিত চেহারার পেছনে স্বাস্থ্যগত কারণ থাকতে পারে।

বিশেষ করে তাঁর সাম্প্রতিক কিছু ছবি দেখে অনেকেরই মনে হয়েছে, অভিনেতার ওজন বেড়েছে এবং মুখমণ্ডলে কিছুটা ফোলাভাব দেখা যাচ্ছে। 

মঙ্গলবার এক্স (সাবেক টুইটার)-এ ভাইরাল হওয়া একটি পোস্টে একজন ব্যবহারকারী দাবি করেন, সালমান নাকি কিছু শারীরিক জটিলতার মধ্য দিয়ে যাচ্ছেন।

ওই পোস্টে আরো বলা হয়, পরিবারের সদস্যরা তাঁকে উন্নত চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে যাওয়ার পরামর্শ দিলেও তিনি নাকি বর্তমানে হাতে থাকা কাজ শেষ না করে বিদেশ যেতে রাজি নন।

ভাইরাল পোস্টে আরো দাবি করা হয়েছে, স্টেরয়েড ব্যবহারের কারণেই তাঁর ওজন ওঠানামা করতে পারে।

তবে এসব দাবির পক্ষে কোনো আনুষ্ঠানিক প্রমাণ বা চিকিৎসাগত তথ্য প্রকাশ করা হয়নি। 

সালমান খান কিংবা তাঁর টিমের পক্ষ থেকে এখন পর্যন্ত এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেওয়া হয়নি।

এদিকে ভক্তদের একাংশ সামাজিক যোগাযোগমাধ্যমে প্রিয় তারকার সুস্থতা কামনা করছেন।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102