বুধবার, ২৪ জুন ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
৩ ঘণ্টা বিমানে আটকা ব্রাজিল দল, মায়ামিতে পৌঁছাতে দেরি চোখ-মুখ ফুলে যাওয়ায় ভক্তদের উদ্বেগ, অসুস্থ সালমান খান? তৈরি পোশাক খাতের পরিবেশগত কমপ্লায়েন্স সহজতর এবং টেকসই শিল্প উন্নয়ন নিশ্চিত করতে পরিবেশ মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক করেছে বিজিএমইএ নৈতিকতা, দেশপ্রেম ও মানবিক মূল্যবোধে উজ্জীবিত হতে শিক্ষার্থীদের আহ্বান জানান ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল খামেনির শেষ বিদায়ে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান ইরান চুক্তি নিয়ে সমালোচকদের ‘শিক্ষিত’ হওয়া দরকার, মন্তব্য ট্রাম্পের ফেনীতে মিনিট্রাকের নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, প্রাণ গেল দুজনের ছয় বিশ্বকাপে গোল করে ইতিহাস গড়লেন রোনালদো ইরান যুদ্ধের খরচ সামলাতে ৮০ বিলিয়ন ডলার চায় পেন্টাগন অবশেষে এপস্টেইন-কাণ্ডে মুখ খুললেন বিল গেটস

ছয় বিশ্বকাপে গোল করে ইতিহাস গড়লেন রোনালদো

অনলাইন ডেক্স রিপোর্ট
  • আপডেট টাইম: বুধবার, ২৪ জুন, ২০২৬

ফিফা বিশ্বকাপের ইতিহাসে নতুন এক মাইলফলক স্পর্শ করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। উজবেকিস্তানের বিপক্ষে গোল করে বিশ্বকাপের ছয়টি ভিন্ন আসরে গোল করা প্রথম ফুটবলার হিসেবে ইতিহাসের পাতায় নাম লিখিয়েছেন পর্তুগালের অধিনায়ক।

মঙ্গলবার (২৩ জুন) হিউস্টনে অনুষ্ঠিত ম্যাচের ষষ্ঠ মিনিটেই কাছ থেকে বল জালে পাঠিয়ে রেকর্ডটি গড়েন রোনালদো। এর মাধ্যমে বিশ্বকাপে তার মোট গোলসংখ্যা দাঁড়িয়েছে ১০ এ।

২০০৬ সালে বিশ্বকাপে অভিষেক হওয়া রোনালদো এবার ষষ্ঠ বিশ্বকাপ খেলছেন। দীর্ঘ দুই দশকেরও বেশি সময়জুড়ে আন্তর্জাতিক ফুটবলে নিজের ধারাবাহিকতার আরেকটি প্রমাণ দিলেন ৪১ বছর বয়সি এই তারকা।

বিশ্বকাপে রোনালদোর প্রথম গোলটি এসেছিল ২০০৬ সালে ইরানের বিপক্ষে। সেই আসর থেকে শুরু করে ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত প্রতিটি যুগে নিজের উপস্থিতির জানান দিয়ে যাচ্ছেন তিনি।

উজবেকিস্তানের বিপক্ষে ম্যাচের আগে অবশ্য সমালোচনার মুখে ছিলেন পর্তুগিজ মহাতারকা। বিশ্বকাপের প্রথম ম্যাচে ডিআর কঙ্গোর বিপক্ষে ১-১ ড্রয়ে নিষ্প্রভ পারফরম্যান্সের কারণে তাকে নিয়ে প্রশ্ন উঠেছিল। এছাড়া বড় আন্তর্জাতিক টুর্নামেন্টে টানা ১০ ম্যাচ গোলহীন ছিলেন রোনালদো, যেখানে তার নামের পাশে ছিল মাত্র একটি অ্যাসিস্ট।

তবে সমালোচনার জবাব দিলেন মাঠেই। ম্যাচের তৃতীয় মিনিটেই গোলের সুযোগ পেয়েছিলেন তিনি। নুনো মেন্দেসের ক্রসে ঠিকমতো সংযোগ করতে না পারলেও কয়েক মিনিট পর আর ভুল করেননি। সুযোগ কাজে লাগিয়ে গোল করে দলকে এগিয়ে দেওয়ার পাশাপাশি গড়েছেন অনন্য এক রেকর্ড।

২০০৩ সালে পর্তুগালের জার্সিতে অভিষেক হওয়া রোনালদো বর্তমানে সৌদি আরবের ক্লাব আল নাসরের হয়ে খেলছেন। সদ্য শেষ হওয়া মৌসুমে ক্লাবটির হয়ে ৩০টি লিগ ম্যাচে ২৮ গোল করেছেন তিনি।

বিশ্বকাপের মঞ্চে নতুন ইতিহাস গড়ে রোনালদো আবারও প্রমাণ করলেন, বয়স তার জন্য কেবল একটি সংখ্যা। দুই দশকেরও বেশি সময় ধরে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ পর্যায়ে নিজের আধিপত্য বজায় রাখা এই কিংবদন্তি এখনো রেকর্ড ভাঙা-গড়ার নায়ক।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102