রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
ঢাকা কলেজ-আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের তুমুল মারামারি ৩৫ কাঠা জমির বিরোধ থেকেই সালমান মুক্তাদিরের স্টুডিওতে ভাঙচুর: স্বরাষ্ট্রমন্ত্রী ‘সমমনা দোকানদার সমিতির’ সাইনবোর্ড ভাঙল এনসিপির কর্মীরা রাবির হলে ঘুমন্ত অবস্থায় শিক্ষার্থীকে সাপের দংশন কেইনের পেনাল্টি মিস, ইংল্যান্ডকে হারাল বিশ্বচ্যাম্পিয়ন স্পেন বগুড়া বিনিয়োগকারী রোডশো ২০২৬ চাঁদা না দেওয়ায়’ সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর, লুটের অভিযোগ পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলার পর অ্যাম্বুলেন্সে গুলি, নিহত ১২ যুক্তরাষ্ট্র যুদ্ধ শুরু করলে ভারত মহাসাগরে মার্কিন যুদ্ধজাহাজে হামলার হুমকি ইরানের উত্তরায় লেক ও নালা পরিষ্কার, ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতার আহ্বান

দীর্ঘ বিরতির পর আবার একসঙ্গে মিলা-ফুয়াদ

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬

এক সময় বাংলা পপ গানে একের পর এক জনপ্রিয় গান উপহার দিয়ে শ্রোতাদের হৃদয় জয় করেছিলেন সংগীতশিল্পী মিলা ও সুরকার-সংগীত পরিচালক ফুয়াদ আল মুক্তাদির। ‘তুমি কি সাড়া দেবে’, ‘বাপুরাম সাপুড়ে’ ও ‘রূপবানে নাচে কোমর দুলাইয়া’র মতো হিট গানের পর দীর্ঘ বিরতি শেষে আবারও একসঙ্গে ফিরছেন এই জনপ্রিয় জুটি।

তাদের নতুন গান ‘কাণ্ডারি চল’ প্রকাশিত হবে আজ মঙ্গলবার। ফুটবল বিশ্বকাপের নকআউট পর্বকে ঘিরে তৈরি হওয়া গানটি ফুটবলপ্রেমীদের জন্য বিশেষভাবে নির্মিত হয়েছে। গানটির সঙ্গে একই দিনে প্রকাশ পাবে এর মিউজিক ভিডিওও।

নতুন গান প্রসঙ্গে মিলা বলেন, ‘ফুয়াদ ভাইয়ের সঙ্গে করা গানগুলো আমার ক্যারিয়ারের সবচেয়ে সুন্দর স্মৃতিগুলোর মধ্যে আছে।

‘তুমি কি সাড়া দেবে’, ‘রূপবানে নাচে কোমর দুলাইয়া’ গানগুলোর কথা এখনো মানুষ আমাকে মনে করিয়ে দেয়। এত বছর পর বনানীর একটি স্টুডিওতে দাঁড়িয়ে কাজ করতে গিয়ে সেই দিনগুলোর কথা বারবার মনে পড়েছিল। বলতে পারেন ‘কাণ্ডারি চল’ শুধু একটি নতুন গান নয়, এটি আমাদের দীর্ঘদিনের বন্ধুত্ব, স্মৃতি আর নতুন করে একসঙ্গে কাজ করার আনন্দেরও প্রকল্প।’ 

 

মিলা জানান, গানটির রেকর্ডিং শেষে ফুয়াদ যুক্তরাষ্ট্রে ফিরে গেছেন।

তবে তাদের আরো কয়েকটি গান নিয়ে কাজের পরিকল্পনা রয়েছে।শুধু তাই নয়, নতুন গান প্রকাশের পর দেশের বিভিন্ন কনসার্ট ও বিশেষ আয়োজনে একসঙ্গে মঞ্চে পারফর্ম করার ইচ্ছাও রয়েছে তাদের। ফলে দীর্ঘদিন পর আবারও এই জনপ্রিয় জুটিকে লাইভ পারফরম্যান্সে দেখার সুযোগ পাবেন ভক্তরা।

জানা গেছে, ‘কাণ্ডারি চল’-এর মিউজিক ভিডিওর কাজ ইতোমধ্যেই শেষ হয়েছে। গানটির ভিডিও পরিচালনা করেছেন মিরাজ হোসেন এবং প্রযোজনা করেছে রানআউট ফিল্মস। মিলা ও ফুয়াদের পাশাপাশি গানটিতে কণ্ঠ দিয়েছেন পান্থ কানাই, বাম্মি, সানজানা, নাইজেরিয়ান শিল্পী অলিবয় এবং র‍্যাপার ব্ল্যাক জ্যাং। গানটির কথা লিখেছেন টাইগার চৌধুরী, মাহবুব মোর্শেদ, অলিবয় ও ব্ল্যাক জ্যাং।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102