মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
সেরিব্রাল পালসি আক্রান্ত শিশুদের সুরক্ষায় ২২ জেলায় হচ্ছে ‘শিশু স্বর্গ’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বাজারে সিন্ডিকেটের প্রভাব বিস্তার করতে দেওয়া হবে না-খাদ্যমন্ত্রী আফরোজা খানম এমপি সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির ৬ষ্ঠ বৈঠক অনুষ্ঠিত এনজিও, বেসরকারি খাত এবং সরকারের মধ্যে শক্তিশালী ও প্রাতিষ্ঠানিক অংশীদারিত্ব গড়ে তোলা গুরুত্বপূর্ণ জনগণের সেবা করাই নির্বাচিত সরকারের প্রধান দায়িত্ব: এলজিআরডি মন্ত্রী রোহিঙ্গাদের ওপর নির্যাতনের ন্যায় বিচার চাইলেন ত্রাণমন্ত্রী দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত ব্রিটিশ পার্লামেন্টারি গ্রুপের সঙ্গে ডেপুটি স্পিকারের সাক্ষাৎ মৎস্য খাতে বরাদ্দ বাড়ানোর পাশাপাশি অপচয় বন্ধ করতে হবে আগামী ৭২ ঘণ্টায় ৮ বিভাগে বৃষ্টির আভাস

ইরান চুক্তি না মানলে ব্যবস্থা নেব: ট্রাম্প

অনলাইন ডেক্স রিপোর্ট
  • আপডেট টাইম: মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরান যদি ওয়াশিংটনের সঙ্গে করা চুক্তি মেনে না চলে, তাহলে প্রয়োজনীয় পদক্ষেপ নেব।  সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প এ কথা বলেন। 

ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘ইরান যদি তাদের চুক্তির শর্ত পূরণ না করে, অথবা তারা যদি সঠিক আচরণ না করে, তাহলে আমি যা করার প্রয়োজন, তাই করব।’

এদিকে ট্রাম্প দাবি করেন, ইরানের জন্য অবমুক্ত করা অর্থ কেবল যুক্তরাষ্ট্র থেকে খাদ্য কেনার জন্য ব্যবহার করার কথা ছিল। তবে ইরানের আধা-সরকারি তাসনিম সংবাদ সংস্থার বরাতে দেশটির কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আব্দোলনাসের হেম্মাতি বলেছেন, বর্তমান সমঝোতা স্মারকের আওতায় যুক্তরাষ্ট্র থেকে কৃষিপণ্য বা কৃষি উপকরণ কেনার কোনো বাধ্যবাধকতা তেহরানের নেই।

 

ট্রাম্প আরও বলেন, ‘অবমুক্ত করা সব অর্থ শেষ পর্যন্ত খাদ্য কেনার মাধ্যমেই ফিরে আসবে, যা তাদের খুব প্রয়োজন। তাদের ৯ কোটি ১০ লাখ মানুষ রয়েছে, কিন্তু তারা নিজেদের খাদ্যের চাহিদা পূরণ করতে পারে না। তাই আমরা যে অর্থ ছাড় দিচ্ছি, তা শেষ পর্যন্ত আমাদের কৃষকদের কাছেই ফিরে যাবে।’

এদিকে, ইরানের পার্লামেন্টে স্পিকার ও প্রধান আলোচন মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, হরমুজ প্রণালির প্রশাসন ও নিয়ন্ত্রণ ইরানের হাতেই থাকবে। যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে চলমান সংঘাতের অবসান নিয়ে অনুষ্ঠিত আলোচনার পর দেশে ফিরে তিনি এ মন্তব্য করেন।

গালিবাফ আরও বলেন, ‘হরমুজ প্রণালি আর কখনো যুদ্ধ-পূর্ব অবস্থায় ফিরবে না। আন্তর্জাতিক আইনের আওতায় এটি ইসলামী প্রজাতন্ত্র ইরানের তত্ত্বাবধানে পরিচালিত হবে।’

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102