মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
জমির উদ্দিন সরকারের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিলে ভারপ্রাপ্ত স্পিকার স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ জাতীয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচন, ২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত তথ্য-উপাত্তে কারসাজি করলে বিভাগীয় ব্যবস্থা: পরিকল্পনা প্রতিমন্ত্রী উত্তরায় পেট্রলপাম্পের সহকারী ব্যবস্থাপককে কুপিয়ে ১ কোটি ২১ লাখ টাকা ছিনতাই চট্টগ্রামে গুলি ছুড়ে আতঙ্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ রাশিয়ায় ইউক্রেনের ভয়াবহ হামলা, নিহত ১৩ ঢাকায় মেঘলা আকাশ, হতে পারে বৃষ্টি আগামী পাঁচদিন ভারি বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিতে বিজিএমইএ ও বেজার মতবিনিময়

ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার পদত্যাগ করবেন, দাবি ট্রাম্পের

অনলাইন ডেক্স রিপোর্ট
  • আপডেট টাইম: সোমবার, ২২ জুন, ২০২৬

যুক্তরাজ্যে তীব্র রাজনৈতিক চাপের মুখে থাকা প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার তার পদ থেকে সরে দাঁড়াবেন বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 

রোববার (২১ জুন) নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ওই দাবি করেছেন ট্রাম্প।

মার্কিন প্রেসিডেন্ট লিখেছেন, ‌‌কিয়ার স্টারমার যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করবেন। তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি বিষয়ে মারাত্মকভাবে ব্যর্থ হয়েছেন—অভিবাসন এবং জ্বালানি (উত্তর সাগরের তেল উন্মুক্তকরণ!)। আমি তার মঙ্গল কামনা করি।

রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী অ্যান্ডি বার্নহ্যাম ব্রিটিশ পার্লামেন্ট নির্বাচনে জয়ী হওয়ার পর রোববার স্টারমার তার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে ভাবছেন বলে খবর প্রকাশের পর ট্রাম্প ওই মন্তব্য করলেন। বার্নহ্যামের জয় ক্ষমতাসীন লেবার পার্টির আরও অনেক মন্ত্রী ও এমপিদের মধ্য থেকে স্টারমারের বিদায়ের দাবিকে জোরালো করে তুলেছে।

ইরানের সঙ্গে যুদ্ধ অবসানে মার্কিন প্রেসিডেন্ট এবং তার প্রশাসনের উদ্যোগে আন্তর্জাতিক সম্পর্কের প্রতি যখন বিশ্বজুড়ে তুমুল আগ্রহ তৈরি হয়েছে, ঠিক তখনই স্টারমারের বিদায় নিয়ে ট্রাম্প ওই মন্তব্য করেছেন।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102