রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
ঢাকা কলেজ-আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের তুমুল মারামারি ৩৫ কাঠা জমির বিরোধ থেকেই সালমান মুক্তাদিরের স্টুডিওতে ভাঙচুর: স্বরাষ্ট্রমন্ত্রী ‘সমমনা দোকানদার সমিতির’ সাইনবোর্ড ভাঙল এনসিপির কর্মীরা রাবির হলে ঘুমন্ত অবস্থায় শিক্ষার্থীকে সাপের দংশন কেইনের পেনাল্টি মিস, ইংল্যান্ডকে হারাল বিশ্বচ্যাম্পিয়ন স্পেন বগুড়া বিনিয়োগকারী রোডশো ২০২৬ চাঁদা না দেওয়ায়’ সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর, লুটের অভিযোগ পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলার পর অ্যাম্বুলেন্সে গুলি, নিহত ১২ যুক্তরাষ্ট্র যুদ্ধ শুরু করলে ভারত মহাসাগরে মার্কিন যুদ্ধজাহাজে হামলার হুমকি ইরানের উত্তরায় লেক ও নালা পরিষ্কার, ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতার আহ্বান

যতদিন বেঁচে থাকব, সেই শূন্যতা কখনো পূরণ হবে না: শবনম ফারিয়া

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: সোমবার, ২২ জুন, ২০২৬

প্রতি বছর জুন মাসের তৃতীয় রোববার বিশ্বজুড়ে গভীর শ্রদ্ধায় পালিত হয় বাবা দিবস। এবারের বাবা দিবসে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের আবেগ, স্মৃতি আর ভালোবাসার গল্প ভাগ করে নিয়েছেন দেশের তারকারা।

বাবাকে নিয়ে একটি পোস্ট করে অভিনেত্রী শবনম ফারিয়া তুলে ধরেছেন জীবনের নানা উত্থান-পতনের কথা।

শবনম ফারিয়া লিখেছেন, ‘আর সবার মতো আমার জীবনেও অসংখ্য ধাক্কা, উত্থান-পতন, না-পাওয়া, ধোঁকা আর প্রতারিত হওয়ার গল্প আছে। কিন্তু আমার জীবনের সবচেয়ে সুন্দর গল্পটা হলো আমার বাবার গল্প, আমাকে আকাশে ডানা মেলতে দেওয়ার গল্প, আমার কোনো চাওয়া অপূর্ণ না রাখার গল্প।’

বাবার মৃত্যুর পর তৈরি হওয়া শূন্যতার কথা জানিয়ে তিনি লেখেন, ‘আমার দাদী সবসময় আমাকে ডাকেন আমার ছেলের কলিজা। কিন্তু দাদু হয়তো জানেন না, তার ছেলে চলে যাওয়ার সঙ্গে সঙ্গে তার নাতনির কলিজার একটা অংশও চলে গেছে। যতদিন বেঁচে থাকব, সেই শূন্যতাটা আর কখনো পূরণ হবে না। রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগিরা।’

ফারিয়া আরও লেখেনে, ‘আল্লাহ মানুষের জীবন থেকে কিছু নিয়ে নিলে, কোনো না কোনোভাবে কিছু ফিরিয়েও দেন। গত বছর থেকে আমার জীবনে আরেকজন বাবা এসেছেন। দীর্ঘ ৮ বছর পর আমি আবার কাউকে আব্বু বলে ডাকতে পারি, আমার শ্বশুরকে। তানজিমকে পাওয়ার সবচেয়ে সুন্দর দিকগুলোর একটি হল, আমি আরেকটা বাবা পেয়েছি। সব বাবাদের বাবা দিবসের শুভেচ্ছা!

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102