বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
প্রত্যেক অপরাধীর বিচার এ দেশেই হবে, সে যত শক্তিশালীই হোক না কেন, চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবসে প্রতিমন্ত্রী মীর হেলাল আগামী ৫ দিন বৃষ্টির আভাস হাসিনার বক্তব্য প্রচারে ভারতের সমর্থন নেই জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা মিতুর খোঁজ নিলেন প্রধানমন্ত্রী উত্তরায় জুলাই গণঅভ্যুত্থানের ৯২ শহীদের তালিকা প্রকাশ করল JRA জুলাই গণঅভ্যুত্থানে উত্তরায় সর্বকনিষ্ঠ শহীদ জাবির ইব্রাহীম: এক শিশুর রক্তে লেখা ইতিহাস রাজধানীতে আজ বৃষ্টির সম্ভাবনা, যা জানাল আবহাওয়া অধিদপ্তর জুলাই গণঅভ্যুত্থানের অমর প্রতীক শহীদ মীর মুগ্ধ উত্তরা আজমপুরের রক্তাক্ত স্মৃতি: শহীদ তানভীনের অপূর্ণ স্বপ্ন জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

পুলিশের গুলিতে আহত নয়নের চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: রবিবার, ২১ জুন, ২০২৬

বগুড়ার বাঘোপাড়া এলাকায় পুলিশের গুলিতে আহত বিএনপি কর্মী মো. নয়ন হোসেনের চিকিৎসার দায়িত্ব নিয়েছেন বিএনপির চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান।

শনিবার (২০ জুন) রাজধানীর একটি হাসপাতালে নয়নের চোখের চিকিৎসা শুরু হয়েছে।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেসসচিব আতিকুর রহমান রুমনের পরিকল্পনায় এবং বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ ডা. সায়েদ মেহবুব-উল-কাদিরের তত্ত্বাবধানে এই চিকিৎসা প্রক্রিয়া শুরু হয়।
২০২৩ সালের ২৯ অক্টোবর বগুড়ার বাঘোপাড়া এলাকায় রাজনৈতিক কর্মসূচি চলাকালে পুলিশের গুলিতে গুরুতর আহত হন নয়ন হোসেন। অত্যন্ত দরিদ্র পরিবারের সন্তান নয়ন দীর্ঘদিন ধরে চোখের তীব্র সমস্যা ও নানা কষ্টের মধ্যে জীবনযাপন করছিলেন। বিষয়টি জানতে পেরে তার উন্নত চিকিৎসার যাবতীয় দায়িত্ব নেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ হাসপাতালে চিকিৎসা শুরুর সময় উপস্থিত ছিলেন ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্যসচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুনসহ দলীয় নেতাকর্মীরা।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102