বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
প্রত্যেক অপরাধীর বিচার এ দেশেই হবে, সে যত শক্তিশালীই হোক না কেন, চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবসে প্রতিমন্ত্রী মীর হেলাল আগামী ৫ দিন বৃষ্টির আভাস হাসিনার বক্তব্য প্রচারে ভারতের সমর্থন নেই জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা মিতুর খোঁজ নিলেন প্রধানমন্ত্রী উত্তরায় জুলাই গণঅভ্যুত্থানের ৯২ শহীদের তালিকা প্রকাশ করল JRA জুলাই গণঅভ্যুত্থানে উত্তরায় সর্বকনিষ্ঠ শহীদ জাবির ইব্রাহীম: এক শিশুর রক্তে লেখা ইতিহাস রাজধানীতে আজ বৃষ্টির সম্ভাবনা, যা জানাল আবহাওয়া অধিদপ্তর জুলাই গণঅভ্যুত্থানের অমর প্রতীক শহীদ মীর মুগ্ধ উত্তরা আজমপুরের রক্তাক্ত স্মৃতি: শহীদ তানভীনের অপূর্ণ স্বপ্ন জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

কাতার থেকে অবরুদ্ধ ৬ বিলিয়ন ডলার ফেরত পাচ্ছে ইরান

অনলাইন ডেক্স রিপোর্ট
  • আপডেট টাইম: রবিবার, ২১ জুন, ২০২৬

যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি প্রাথমিক চুক্তির অংশ হিসেবে কাতারে অবরুদ্ধ থাকা ইরানের ৬ বিলিয়ন মার্কিন ডলারের সম্পদ তেহরানের কাছে ফিরিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। আজ রোববার (২১ জুন) দেশটির রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম আইআরআইবি-এর বরাতে এই তথ্য জানা গেছে।

আজ থেকে আলোচনা শুরু হওয়ার কথা উল্লেখ করে প্রেসিডেন্ট পেজেশকিয়ান বলেন, আনুষ্ঠানিকভাবে আলোচনা শুরু হওয়ার সাথে সাথেই কাতারে থাকা ইরানের ৬ বিলিয়ন ডলার অবরুদ্ধ অবস্থা থেকে মুক্ত হবে এবং তা দেশে ফেরত আসবে।

তবে এই সমঝোতার মধ্যেও পারমাণবিক কর্মসূচির বিষয়ে তেহরানের অবস্থান স্পষ্ট করে তিনি বলেন, ইরান কখনোই ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অধিকার ত্যাগ করবে না এবং অপর পক্ষ এই সত্যটি মেনে নিতে বাধ্য হবে।

ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে ওয়াশিংটনের দীর্ঘদিনের উদ্বেগের জবাবে পেজেশকিয়ান স্পষ্ট করে জানান, পারমাণবিক অস্ত্র তৈরি বা উন্নয়নের কোনো উদ্দেশ্য ইরানের নেই। তিনি জোর দিয়ে বলেন, এটি কোনো নতুন বিষয় নয়, বরং বিগত বহু বছর ধরেই ইসলামিক বিপ্লবের শহীদ নেতারা ইরানের এই নীতিগত অবস্থান স্পষ্ট করে এসেছেন।

মধ্যপ্রাচ্যে গত কয়েক মাস ধরে চলা সংঘাতের অবসান এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি পুনরায় চালু করার লক্ষ্যে গত বুধবার (১৭ জুন) একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এরই ধারাবাহিকতায় সুইজারল্যান্ডের বুর্গেনস্টকে কারিগরি আলোচনার জন্য আজ ভোরেই যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধি দল সেখানে পৌঁছায়।

পাকিস্তানের মধ্যস্থতায় অনুষ্ঠিত এই উচ্চপর্যায়ের আলোচনায় মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্বে রয়েছেন দেশটির ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। অন্যদিকে ইরানের পক্ষে নেতৃত্ব দিচ্ছেন দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102