শনিবার, ২০ জুন ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
এসডিআই, এডাস্ট এবং বাংলাদেশ ভ্যাট প্রফেশনালস ফোরামের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর বিশ্বকাপে প্রথম দল হিসেবে নকআউটে মেক্সিকো জীবন্ত মানুষকে খাচ্ছে পোকা, খবর পেয়ে ছুটে গেলেন এমপি! জীবন্ত মানুষকে খাচ্ছে পোকা, খবর পেয়ে ছুটে গেলেন এমপি, এস এম জাহাঙ্গীর জলবায়ু অভিবাসীদের জন্য সঠিক নীতিমালা এগিয়ে নিতে গণমাধ্যমের ভূমিকা লালমনিরহাটে নিহত শিশু নন্দিনীর পরিবারের সাথে সাক্ষাৎ ডেপুটি স্পিকারের নির্দেশে মানিক মিয়া এভিনিউয়ে সবুজায়ন, পরিচ্ছন্নতা ও নাগরিক সুবিধা বৃদ্ধি দুর্গাপুরে বড় ভাইয়ের ঘরের বারান্দা থেকে ছোট ভাইয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার সংস্কৃতি মন্ত্রী’র সাথে আর্জেন্টিনার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ: ফুটবল ও সংস্কৃতির মেলবন্ধনে আরও দৃঢ় হচ্ছে বাংলাদেশ-আর্জেন্টিনা মৈত্রী বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ

বিশ্বকাপে প্রথম দল হিসেবে নকআউটে মেক্সিকো

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: শনিবার, ২০ জুন, ২০২৬

দক্ষিণ কোরিয়াকে হারিয়ে প্রথম দল হিসেবে এবারের বিশ্বকাপের নকআউট পর্বে খেলা নিশ্চিত করল সহ-আয়োজক মেক্সিকো। গুয়াদালাহারায় অনুষ্ঠিত ‘এ’ গ্রুপের ম্যাচে তারা ১-০ গোলে হারিয়েছে দক্ষিণ কোরিয়াকে।

দক্ষিণ কোরিয়াকে হারিয়ে প্রথম দল হিসেবে এবারের বিশ্বকাপের নকআউট পর্বে খেলা নিশ্চিত করল সহ-আয়োজক মেক্সিকো। গুয়াদালাহারায় অনুষ্ঠিত ‘এ’ গ্রুপের ম্যাচে তারা ১-০ গোলে হারিয়েছে দক্ষিণ কোরিয়াকে। বিরতির পর কোরিয়ান গোলরক্ষক কিম সুং গিউয়ের ভুলে পাওয়া সুযোগে জাল কাঁপিয়ে মেক্সিকানদের উল্লাসে মাতান মিডফিল্ডার লুইস রোমো। চলতি আসরের উদ্বোধনী ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ২-০ গোলে হারানো মেক্সিকোর একাদশে শুক্রবার তিনটি বদল আনেন কোচ হাভিয়ের আগিরে। তাদের একটি হলেন ৩১ বছর বয়সী মিডফিল্ডার রোমো। সাত বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে প্রথমবার বিশ্বকাপের মঞ্চে খেলতে নামেন তিনি। আর স্মরণীয় উপলক্ষটি রাঙিয়ে দলের পক্ষে করেন জয়সূচক গোল।

প্রথমার্ধে দুই দলই খেলে নিষ্প্রভ ফুটবল। তবে বিরতির পর গোল পেতে বেশি সময় লাগেনি স্বাগতিকদের। ম্যাচের ৫০তম মিনিটে আসে সেই কাক্সিক্ষত মুহূর্ত। বল গ্লাভসে জমাতে গিয়ে সামনে থাকা সতীর্থ লি গি হিউকের সঙ্গে ধাক্কা লাগে গোলরক্ষক কিমের। হাত ফসকে বেরিয়ে যায় বল। সঠিক সময়ে সঠিক জায়গায় উপস্থিত থাকা রোমো ফাঁকা জালে লক্ষ্যভেদ করতে কোনো ভুল করেননি। ম্যাচের ৭৫তম মিনিটে বাড়তে পারত ব্যবধান। রাউল হিমেনেজের দুরূহ কোণ থেকে নেওয়া শট আটকে দেন তিনি। পরের মিনিটে অল্পের জন্য সমতা টানতে পারেনি কোরিয়ানরা। বদলি নামা ইয়াং হিউন জুনের ক্রসে গোলমুখে স্লাইড করেও পা ছোঁয়াতে পারেননি আরেক বদলি ওহ হিউন গিউ।

ম্যাচের সবচেয়ে নাটকীয় মুহূর্ত আসে ৮৭তম মিনিটে। তবে দক্ষিণ কোরিয়ার সমতায় ফেরার আশা অসাধারণ দক্ষতায় ভেস্তে দেন মেক্সিকোর গোলরক্ষক রাউল রানহেল। বদলি নামা চো গিউ সুংয়ের হেড রুখে দেওয়ার পর আলগা বলে ইয়াংয়ের ফিরতি প্রচেষ্টা কোনোমতে গোললাইন থেকে ফেরান তিনি। টানা দুই জয়ে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের শীর্ষে রয়েছে মেক্সিকো। আগামী বৃহস্পতিবার চেকিয়ার বিপক্ষে হার এড়ালেই তারা হবে গ্রুপ চ্যাম্পিয়ন। হারলেও সেই সুযোগ থাকবে, যদি একই সময়ে মাঠে গড়ানো দক্ষিণ কোরিয়া ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার ম্যাচের ফল পক্ষে আসে। অন্যদিকে, দুই ম্যাচে ৩ পয়েন্ট পাওয়া দক্ষিণ কোরিয়ার নকআউটের আশা শেষ হয়ে যায়নি। জয় তো বটেই, নিজেদের শেষ ম্যাচে ড্র করলেও এশিয়ার দলটির সম্ভাবনা টিকে থাকবে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102