বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
খালে ভেসে যাওয়া বৃদ্ধাকে বাঁচিয়ে প্রশংসায় ভাসছে শিশু মারিয়া ‘আমরা ইরানে টাকা দিচ্ছি না, তবে অন্যরা চাইলে বিনিয়োগ করতে পারে’ নেতানিয়াহুকে সামলানো কঠিন, সবকিছুতে বোমা মারতে চান: ট্রাম্প শক্ত অবস্থান থেকেই যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করছে ইরান: গালিবাফ ধর্ষণের বিচার ৩ লাখ টাকা আর কান ধরে উঠবসে রফা! হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ১৪ জুলাই টেকনাফে ১ কোটি ৫ লাখ টাকার ইয়াবা জব্দ খুলনা শিপইয়ার্ড পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা স্পীকারের সাথে UN WOMEN বাংলাদেশ প্রতিনিধির সৌজন‌্য সাক্ষাৎঃ বাংলাদেশ থেকে জাপানে দক্ষ জনশক্তি রপ্তানীতে জাপানী রাষ্ট্রদূতকে জাতীয় সংসদের স্পীকারের আহ্বান

শক্ত অবস্থান থেকেই যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করছে ইরান: গালিবাফ

অনলাইন ডেক্স রিপোর্ট
  • আপডেট টাইম: বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬

ইরানের প্রধান আলোচক ও পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, তেহরান শক্ত অবস্থান থেকেই যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক আলোচনা চালিয়ে যাচ্ছে।  দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম প্রেস টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। 

গালিবাফ আরও বলেন, ‘যুদ্ধক্ষেত্রে ইরানের অর্জিত সাফল্যই বর্তমান আলোচনার ভিত্তি তৈরি করেছে।’

তিনি বলেন, ‘আগের সময়ের আলোচনার সঙ্গে বর্তমান পরিস্থিতির পার্থক্য হলো, আজ আমরা যুদ্ধক্ষেত্রে যে সাফল্য অর্জন করেছি—যা বন্ধু ও প্রতিপক্ষ উভয়ই স্বীকার করেছে—সেটিই আলোচনার পেছনে শক্তি হিসেবে কাজ করছে।’

গালিবাফ আরও বলেন, সামরিক অর্জনকে এমন একটি স্থায়ী সমঝোতায় রূপ দিতে হবে, যা ইরানের জাতীয় স্বার্থ রক্ষা করবে।

তার ভাষায়, ‘কোনো যুদ্ধ বিজয়ের মাধ্যমে শেষ হলেও, যদি তা শেষ পর্যন্ত কোনো আইনি ও রাজনৈতিক চুক্তিতে পরিণত না হয় এবং সেই বিজয় নথিভুক্ত না হয়, তাহলে সেই অর্জন দেশের জন্য তেমন কোনো সুফল বয়ে আনবে না।’

এরইমধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে বহুল আলোচিত সমঝোতা স্মারক আনুষ্ঠানিকভাবে স্বাক্ষরিত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে ইরান ও যুক্তরাষ্ট্র। দুই পক্ষের প্রতিনিধিরা সরাসরি উপস্থিত না হয়ে ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে ইলেকট্রনিক উপায়ে এই চুক্তিতে সই করেছেন। সমঝোতা স্মারকে হরমুজ প্রণালি আবার খুলে দেওয়ার কথা বলা রয়েছে। পাশাপাশি ইরানের ওপর থেকে নির্দিষ্ট কিছু আর্থিক নিষেধাজ্ঞা শিথিল করার কথা বলা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102