মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
যুক্তরাষ্ট্রের মাটিতে একখণ্ড ইরান, রাতভর যেমন ছিল তেহরান আগামীতে গবেষণা খাতে বরাদ্দ বৃদ্ধি করা হবে —-মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী ০৭ হাজার ৩ কোটি টাকার ০৫ (পাঁচ) প্রকল্প একনেক সভায় অনুমোদন গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে সাংবাদিকরা সবসময় পাশে ছিলেন: স্থানীয় সরকার মন্ত্রী যুক্তরাষ্ট্রের মাটিতে গোল করে ‘রাজনৈতিক’ উদযাপন ইরানের ক্ষতিকর জাল উৎপাদন বন্ধে অভিযানের নির্দেশ মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর লন্ডনে হাসনাত আবদুল্লাহর অনুষ্ঠান ঘিরে উত্তেজনা, সঙ্গীদের ওপর ডিম নিক্ষেপ আর্জেন্টিনার ‘ভালদানো’ যেভাবে হলেন ব্রাজিলের ‘জোসিমার’! সমঝোতায় সম্ভাব্য স্বাক্ষরকারীর নাম ঘোষণা করল ইরান এক শিক্ষককে বাধ্যতামূলক অবসর, শাস্তি পেলেন আরও ১০ শিক্ষক-কর্মকর্তা

দেশের কোনো চিকিৎসা প্রতিষ্ঠানের প্রথম রোগভিত্তিক ক্লিনিক্যাল গাইডলাইন প্রকাশ করল হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ

উত্তরা নিউজ প্রতিবেদক
  • আপডেট টাইম: মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬

বাংলাদেশে হাম (Measles) প্রতিরোধ ও চিকিৎসা ব্যবস্থাপনার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক অর্জিত হয়েছে। হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ (HFRCMC) দেশের প্রথম প্রাতিষ্ঠানিক ‘হাম চিকিৎসা নির্দেশিকা (Measles Treatment Guideline)’ আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছে। প্রমাণভিত্তিক (Evidence-based) এই নির্দেশিকাটি প্রতিষ্ঠানের অভ্যন্তরে হাম রোগের সুনির্দিষ্ট নির্ণয় ও চিকিৎসা পদ্ধতিকে মানসম্মত ও সমন্বিত করার লক্ষ্যে প্রণীত হয়েছে। আজ মঙ্গলবার (১৬ জুন ২০২৬) সকাল ৯টায় কলেজ অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে এই নির্দেশিকার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
বিশ্বের বিভিন্ন দেশে রোগভিত্তিক প্রাতিষ্ঠানিক চিকিৎসা নির্দেশিকা দীর্ঘদিন ধরে প্রচলিত থাকলেও বাংলাদেশে এ ধরনের কাঠামোবদ্ধ উদ্যোগ এই প্রথম। স্বাস্থ্যসেবা বিশেষজ্ঞ, নীতিনির্ধারক এবং শিশুস্বাস্থ্য সংশ্লিষ্ট মহলের দীর্ঘদিনের প্রত্যাশার বাস্তবায়ন ঘটল এই উদ্যোগের মাধ্যমে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. কে. এম. মজিবুল হক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী সর্দার মো. শাহাদাত হোসেন, এমপি। তিনি এ উদ্যোগকে জাতীয় স্বাস্থ্যখাতের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ উল্লেখ করে কলেজ ও হাসপাতালের জন্য আরও আবাসন, হোস্টেল ও অবকাঠামোগত সুবিধা সম্প্রসারণের আশ্বাস প্রদান করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর সভাপতি অধ্যাপক ডা. হারুন-অর-রশীদ, মহাসচিব ডা. জহিরুল ইসলাম শাকিল, হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক অধ্যাপক ডা. শাহীন রহমান চৌধুরী এবং কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ডা. মেহেরুন নেসা।
অনুষ্ঠানে হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজের কমিউনিটি মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. ফারহানা হক হাসপাতাল সম্পর্কিত একটি উপস্থাপনা প্রদান করেন। তিনি এই ক্লিনিকাল গাইডলাইনটি মাননীয় ফার্স্ট লেডি, বিশিষ্ট কার্ডিওলজিস্ট ডা. জুবাইদা রহমানকে উৎসর্গ করেছেন। পরবর্তীতে মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. সায়েম মোহাম্মদ দেশের প্রথম প্রাতিষ্ঠানিক হাম চিকিৎসা নির্দেশিকা নিয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন। ১৪টি ক্লিনিক্যাল মডিউল নিয়ে প্রণীত ৫০ পৃষ্ঠার এই নির্দেশিকাটির প্রধান সম্পাদক (Editor-in-Chief) ছিলেন ডা. ফারহানা হক (এমবিবিএস, এমপিএইচ) এবং ডা. সায়েম মোহাম্মদ (এফসিপিএস স্বর্ণপদকপ্রাপ্ত, এমআরসিপি-ইউকে)। এ পর্যন্ত বাংলাদেশের কোনো হাসপাতাল বা চিকিৎসা প্রতিষ্ঠানে হাম ও এর জটিলতা ব্যবস্থাপনার জন্য এ ধরনের মানসম্মত ও প্রমাণভিত্তিক চিকিৎসা প্রোটোকল ছিল না।
নির্দেশিকায় কিছু গুরুত্বপূর্ণ সতর্কবার্তা রয়েছে— হামজনিত নিউমোনিয়ায় কর্টিকোস্টেরয়েড ব্যবহার করা যাবে না, চোখের জটিলতায় স্টেরয়েড ড্রপ ব্যবহার করা যাবে না এবং গুরুতর পানিশূন্যতায় শুধুমাত্র ডেক্সট্রোজ স্যালাইন ব্যবহার নিষিদ্ধ। এসব ভুল চিকিৎসা অতীতে বহু রোগীর জীবনহানির কারণ হয়েছে বলে উল্লেখ করা হয়।
হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতাল, ডা. ফারহানা হক এবং ডা. সায়েম মোহাম্মদ এই নির্দেশিকাকে জাতীয় হাম চিকিৎসা প্রোটোকল হিসেবে গ্রহণ করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। পাশাপাশি হাসপাতাল স্বীকৃতি (Accreditation) প্রক্রিয়ায় আইসোলেশন কক্ষ ও সংক্রমণ নিয়ন্ত্রণ মানদণ্ড বাধ্যতামূলক করারও সুপারিশ করা হয়েছে।
রাজধানীর অন্যতম শীর্ষস্থানীয় শিক্ষণ হাসপাতাল ও মেডিকেল কলেজ হিসেবে হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ দীর্ঘদিন ধরে চিকিৎসা শিক্ষা ও রোগীসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। নতুন এই নির্দেশিকা প্রকাশের মাধ্যমে প্রতিষ্ঠানটি কেবল রোগীর চিকিৎসাই নয়, বরং বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থার ভবিষ্যৎ দিকনির্দেশনা নির্ধারণেও অগ্রণী ভূমিকা রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102