শনিবার, ১৩ জুন ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
ডেপুটি স্পীকার এর নেতৃত্বাধীন সংসদীয় দলের ঢাকায় প্রত‍্যাবর্তন সাংস্কৃতিক ঐতিহ্য ও সৃজনশীল শিল্প বাংলাদেশের সফট পাওয়ার বৃদ্ধির অন্যতম ভিত্তি: সংস্কৃতি প্রতিমন্ত্রী গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে — মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী ১১ দলের চট্টগ্রাম বিভাগীয় সমাবেশ শুরু, লোকারণ্য লালদীঘি মাঠ নিবন্ধন লাভ করলো নিকুঞ্জ টানপাড়া কল্যাণ সোসাইটি: জনকল্যাণের পথচলায় নতুন মাইলফলক সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর ক্ষেত্রে লায়ন্স ইন্টারন্যাশনালের স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম মানবসেবায় অনন্য—স্পীকার দেশের কল্যাণে কাজ করবে যুবদলের নতুন নেতৃত্ব: মির্জা ফখরুল ‘হামলা হবে না’ শর্তে ইরানের জব্দ করা অর্থ ছাড়ছে আমিরাত ঘানার তারকা মিডফিল্ডারকে কেন ঢুকতে দিল না কানাডা? ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

টঙ্গীতে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ‘গ্লোবাল কিডস স্কুলে’ ফল উৎসব ও শিশুশ্রম প্রতিরোধ দিবস পালন

উত্তরা নিউজ প্রতিবেদক
  • আপডেট টাইম: শনিবার, ১৩ জুন, ২০২৬

অসহায় ও সুবিধাবঞ্চিত পথশিশুদের শিক্ষার আলো ছড়ানো প্রতিষ্ঠান ‘গ্লোবাল কিডস স্কুল’-এর উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে মৌসুমী ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে। একই সাথে ১২ জুন বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে এক বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়।

শুক্রবার (১২ জুন) সকালে টঙ্গী রেল স্টেশন সংলগ্ন খোলা আকাশের নিচে স্কুল প্রাঙ্গণে এই ব্যতিক্রমী ও আনন্দঘন উৎসবের আয়োজন করা হয়। একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় সুবিধাবঞ্চিত এই শিশুদের মূল স্রোতে ফিরিয়ে আনার প্রত্যয় ব্যক্ত করেন বক্তারা।

গ্লোবাল কিডস স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক মাহবুবুর রহমান জিলানীর সভাপতিত্বে ও পরিচালক মোহাম্মদ শামীম রেজার যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক, টঙ্গী পূর্ব থানা যুবদলের সদস্য সচিব এবং ৪৩ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী নাজমুল হোসেন মন্ডল।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন,সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও বিশিষ্ট সাংবাদিক নেতা
কালিমুল্লাহ ইকবাল, জাতীয় দৈনিক নওরোজ পত্রিকার মফস্বল সম্পাদক ও সিনিয়র সাংবাদিক মো.মুনসুর আহমেদ, ৪৬ নং ওয়ার্ড যুবদলের প্রতিষ্ঠাতা সভাপতি
ও ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী মো. আব্দুল
খালেক, ৪৬ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী ও যুবদল নেতা মো. শাহীন আহম্মেদ রিজভী, স্থানীয় সাংবাদিক মো. আরিফ চৌধুরী, স্থানীয় সাংবাদিক মো. নুরুজ্জামান শেখ প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। কোনো শিশুই যেন শ্রমের শৃঙ্খলে বন্দি না থাকে। সুবিধাবঞ্চিত পথশিশুদের অধিকার রক্ষা এবং তাদের সুশিক্ষা নিশ্চিত করা আমাদের সামাজিক দায়িত্ব।” তারা গ্লোবাল কিডস স্কুলের এই মানবিক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং সমাজের বিত্তবানদের এসব শিশুর পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

আলোচনা সভা শেষে শিশুদের মাঝে আম, কাঁঠাল, লিচুসহ নানা জাতের রসালো মৌসুমী ফল বিতরণ করা হয়। ফল উৎসবে অংশ নিয়ে সুবিধাবঞ্চিত শিশুদের মুখে আনন্দের হাসি ফুটে ওঠে। অনুষ্ঠানে স্কুলের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102