শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৭:২৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
মাদকমুক্তির ডাক, নিকুঞ্জ টানপাড়ায় শুরু নতুন সামাজিক আন্দোলন , অটোরিকশামুক্তির সাফল্যের পর এবার মাদকমুক্ত নিকুঞ্জ টানপাড়ার লড়াই ১৩ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির নির্বাচনে ভোটগ্রহণ শেষ, চলছে ভোট গণনা মেয়েকে উত্যক্তের প্রতিবাদ করায় বাবা-মেয়েকে মারধর, হাসপাতালে ভর্তি; আটক ১ জন অপরাধীদের কোনো রাজনৈতিক পরিচয় নেই, অন্যায় করলে কঠোর ব্যবস্থা: প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল সরকারের ১৮০ দিনের অর্জন জনগণের সামনে বস্তুনিষ্ঠভাবে তুলে ধরতে হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী চাকরি পেলেন সাতক্ষীরার দৃষ্টি প্রতিবন্ধী শারমিন, জানালেন কৃতজ্ঞতা উত্তরা সেক্টর ১৩ ওয়েলফেয়ার সোসাইটি নির্বাচনে সভাপতি পদে দেলোয়ার হোসেনের নির্বাচনী অঙ্গীকার উত্তরা ১৩ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির কার্যকরী পরিষদ নির্বাচন আগামী ৩১ জুলাই টঙ্গী স্টেডিয়ামের সামনে ময়লার ভাগার অপসারণের দাবিতে জামায়াতের মানববন্ধন হেযবুত তওহীদের বিরুদ্ধে অপপ্রচার ও নিরাপত্তা হুমকির অভিযোগে উত্তরায় সংবাদ সম্মেলন

ফের ১৫ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ফেরত নিয়েছে বিএসএফ

অনলাইন ডেক্স রিপোর্ট
  • আপডেট টাইম: শনিবার, ১৩ জুন, ২০২৬

‎চাঁপাইনবাবগঞ্জের রোকনপুর সীমান্ত দিয়ে ১৫ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বাধায় সে অপচেষ্টা ব্যর্থ করা হয়েছে।

‎বিজিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, শনিবার (১৩ জুন) ভোর ৪টার দিকে গোমস্তাপুর উপজেলার রোকনপুর সীমান্তের আন্তর্জাতিক সীমান্ত পিলার ২২০ এমপি এলাকা দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর ৮৮ বিএসএফ ব্যাটালিয়নের কোটালপুর ক্যাম্পের সদস্যরা ১৫ ব্যক্তিকে নদীপথে নৌকা যোগে বাংলাদেশে পুশইনের চেষ্টা করে। তাদের মধ্যে ২ পুরুষ, ৮ নারী এবং ৫ জন শিশু ছিল।

‎বিজিবি জানায়, এ সময় পুশইন করা ১৫ জন সীমান্তের শূন্য লাইন বরাবর ভারতের অভ্যন্তরে অবস্থান করছিল। পুশইন চেষ্টার বিষয়টি জানতে পেরে বিজিবি তাৎক্ষণিক বাধা দেয়। একপর্যায়ে বিজিবির বাধায় ১৫ ব্যক্তিকে সীমান্ত পিলার ২২০/এমপি সংলগ্ন ভবানীপুর এলাকা দিয়ে ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিয়ে যায় বিএসএফ।

‎১৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে শুক্রবার কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) পুশইনের চেষ্টা করা ১২ জনকে আটকে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102