শনিবার, ১৩ জুন ২০২৬, ০২:৪০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
৭ নগর উন্নয়ন কর্তৃপক্ষের দায়িত্বে বিএনপি নেতারা যুক্তরাষ্ট্রের সঙ্গে খসড়া চুক্তি ‘অনলাইনে’ স্বাক্ষর হবে: আরাগচি নিত্যপ্রয়োজনীয় ৬০ পণ্যের কর প্রত্যাহার করা হয়েছে : প্রধানমন্ত্রী ফের ১৫ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ফেরত নিয়েছে বিএসএফ মে মাসে সড়কে ৬২২ প্রাণহানি ‘ব্রাজিল তো ব্রাজিলই’— এটা আগের ব্রাজিল দল নয় মন্তব্যের উত্তরে হাকিমি টঙ্গীতে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ‘গ্লোবাল কিডস স্কুলে’ ফল উৎসব ও শিশুশ্রম প্রতিরোধ দিবস পালন স্বামী জেককে নিয়ে ট্রোলের জবাব দিলেন মিলি ববি ব্রাউন ইরানের অনুশীলন ভেন্যুর কাছে মিলল গলিত লাশ ইরানের ইউরেনিয়াম জব্দের পরিকল্পনা আটকে দেন ট্রাম্প

টঙ্গীতে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ‘গ্লোবাল কিডস স্কুলে’ ফল উৎসব ও শিশুশ্রম প্রতিরোধ দিবস পালন

উত্তরা নিউজ প্রতিবেদক
  • আপডেট টাইম: শনিবার, ১৩ জুন, ২০২৬

অসহায় ও সুবিধাবঞ্চিত পথশিশুদের শিক্ষার আলো ছড়ানো প্রতিষ্ঠান ‘গ্লোবাল কিডস স্কুল’-এর উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে মৌসুমী ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে। একই সাথে ১২ জুন বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে এক বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়।

শুক্রবার (১২ জুন) সকালে টঙ্গী রেল স্টেশন সংলগ্ন খোলা আকাশের নিচে স্কুল প্রাঙ্গণে এই ব্যতিক্রমী ও আনন্দঘন উৎসবের আয়োজন করা হয়। একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় সুবিধাবঞ্চিত এই শিশুদের মূল স্রোতে ফিরিয়ে আনার প্রত্যয় ব্যক্ত করেন বক্তারা।

গ্লোবাল কিডস স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক মাহবুবুর রহমান জিলানীর সভাপতিত্বে ও পরিচালক মোহাম্মদ শামীম রেজার যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক, টঙ্গী পূর্ব থানা যুবদলের সদস্য সচিব এবং ৪৩ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী নাজমুল হোসেন মন্ডল।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন,সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও বিশিষ্ট সাংবাদিক নেতা
কালিমুল্লাহ ইকবাল, জাতীয় দৈনিক নওরোজ পত্রিকার মফস্বল সম্পাদক ও সিনিয়র সাংবাদিক মো.মুনসুর আহমেদ, ৪৬ নং ওয়ার্ড যুবদলের প্রতিষ্ঠাতা সভাপতি
ও ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী মো. আব্দুল
খালেক, ৪৬ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী ও যুবদল নেতা মো. শাহীন আহম্মেদ রিজভী, স্থানীয় সাংবাদিক মো. আরিফ চৌধুরী, স্থানীয় সাংবাদিক মো. নুরুজ্জামান শেখ প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। কোনো শিশুই যেন শ্রমের শৃঙ্খলে বন্দি না থাকে। সুবিধাবঞ্চিত পথশিশুদের অধিকার রক্ষা এবং তাদের সুশিক্ষা নিশ্চিত করা আমাদের সামাজিক দায়িত্ব।” তারা গ্লোবাল কিডস স্কুলের এই মানবিক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং সমাজের বিত্তবানদের এসব শিশুর পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

আলোচনা সভা শেষে শিশুদের মাঝে আম, কাঁঠাল, লিচুসহ নানা জাতের রসালো মৌসুমী ফল বিতরণ করা হয়। ফল উৎসবে অংশ নিয়ে সুবিধাবঞ্চিত শিশুদের মুখে আনন্দের হাসি ফুটে ওঠে। অনুষ্ঠানে স্কুলের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102