শনিবার, ১৩ জুন ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
এআই অপপ্রচার রোধে সতর্ক থাকার আহ্বান, বিমানসেবার উন্নয়নে গুরুত্ব মন্ত্রীর ‘শ্রেষ্ঠ কৃষক পুরস্কার’ চালুর উদ্যোগ নেওয়া হবে: স্থানীয় সরকার মন্ত্রী শিক্ষা থেকে কর্মসংস্থান: বাংলাদেশ-জাপান উচ্চ-পর্যায়ের সংলাপে বাংলাদেশ জাপান ক্যারিয়ার সেন্টার (বিজেকেসি)-র যাত্রা শুরু রাজশাহীতে নিম চারা রোপণের মাধ্যমে প্রধানমন্ত্রীর পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির সূচনা করলেন ভূমিমন্ত্রী প্রেমিকা কেটি পেরিকে নিয়ে যুক্তরাষ্ট্রের ম্যাচ উপভোগ করলেন ট্রুডো মহাত্মা গান্ধী ‘প্রবীণ সেবা পদক’ পেলেন জ্যোতি চট্টোপাধ্যায় ২৪ ঘণ্টার মধ্যেই শান্তিচুক্তি স্বাক্ষর হচ্ছে লেকে গোসলে নেমে একই পরিবারের ৩ জনের মৃত্যু প্রতিদিন ১ ঘণ্টা অতিরিক্ত কাজ করবেন পল্লী বিদ্যুৎকর্মীরা শাহবাগ স্টেশনে বিদ্যুৎস্পৃষ্ট বিড়াল, সাময়িক বন্ধ ছিল মেট্রো রেল

যুক্তরাষ্ট্রের সঙ্গে খসড়া চুক্তি ‘অনলাইনে’ স্বাক্ষর হবে: আরাগচি

অনলাইন ডেক্স রিপোর্ট
  • আপডেট টাইম: শনিবার, ১৩ জুন, ২০২৬

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার চূড়ান্ত ধাপ সম্পন্ন হলে খসড়া চুক্তিটি দূরবর্তী বা অনলাইন পদ্ধতিতে (রিমোটলি) সই করা হবে।  রাষ্ট্রীয় টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। 

সাক্ষাৎকারে আরাগচি বলেন, ‘আমাদের আলোচনা চূড়ান্ত পর্যায়ে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই এই চুক্তি সই ও ঘোষণা করা হবে। শুরুতে এটি ডিজিটাল পদ্ধতিতে সই হবে। উভয় পক্ষ নিজ নিজ স্থান থেকে স্বাক্ষর করবে। এরপর ঘোষণা দেওয়া হবে যে, দুই পক্ষের মধ্যে সমঝোতা স্মারকটি স্বাক্ষরিত হয়েছে।’

তিনি আরও বলেন, ‘এটি আগামী কয়েক দিনের মধ্যেই ঘটতে পারে। আমি এ বিষয়ে খুবই আশাবাদী।’

এদিকে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনার বেশ অগ্রগতি হয়েছে।  দুই দেশ সমঝোতা চুক্তির প্রায় কাছাকাছি পৌঁছে গেছে বলে বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে।  মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ইরানের সঙ্গে একটি সমঝোতা স্মারক সই করতে জেনেভা সফরে যেতে পারেন।

মার্কিন এক কর্মকর্তার বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের পারমাণবিক কর্মসূচি-সংক্রান্ত নির্দিষ্ট কিছু শর্ত পূরণের ওপরই যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা শিথিল করার বিষয়টি নির্ভর করবে

প্রতিবেদন অনুযায়ী, সমঝোতা স্মারক সইয়ের পরও যেসব কারিগরি বিষয় অমীমাংসিত থাকবে, সেগুলো নিয়ে পাকিস্তানের ইসলামাবাদে আরও আলোচনা হতে পারে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102