বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
এআই নিয়ে ট্রাম্পের অবস্থান ঘিরে বাড়ছে বিতর্ক শাহজালালে দুই যাত্রীর ব্যাগে মিলল ৮১ লিটার বিদেশি মদ আওয়ামীলীগকে রাজনৈতিকভাবে মোকাবিলা করবে বিএনপি: গয়েশ্বর প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন আজ ‘তোরা আমাকে ভালো হতে দিলি না’, কাদের উদ্দেশে বললেন সালমান মুক্তাদির? হুইপের কণ্ঠ নকল করে সাড়ে তিন কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ৪ সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির ৪র্থ বৈঠক অনুষ্ঠিত BUFT-এর নতুন বোর্ড অব ট্রাস্টিজের প্রথম সভা, পরিচালক হলেন এম কফিল উদ্দিন সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্হায়ী কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত নওগাঁয় দ্বিতীয় দিনের মতো বাস-অটোরিকশা চলাচল বন্ধ, চরম ভোগান্তিতে যাত্রীরা

নতুন জামা থেকে রং ওঠলে কী করবেন

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬

নতুন জামা কিনে একবার বা দুইবার পরার পর ধোওয়ার প্রয়োজন হয়। সাবান পানিতে ডোবাতেই রং ওঠে। আবার কিছু জামা থাকে সেগুলো যতই পুরাতন হোক না কেন, রং ওঠেই। এই সমস্যা এড়াতে একটি কৌশল কাজে লাগাতে পারেন। সাবান পানিতে ভেজানোর আগে জামাকাপড়ে লবণ মাখিয়ে রাখুন। এই টোটকা আপনার পোশাককে নতুনের মতো রাখবে, আবার পোশাক থেকে রংও উঠবে না।

ভারতীয় গণমাধ্যম ‘এই সময়’-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, জামাকাপড়ে লবণ মাখিয়ে রাখলে রং ওঠে না। লবণ জামাকাপড়ে জমে থাকা ময়লা, মিনারেল আলগা করে দেয়। এমনকি সাবানের কণাও আলগা করে। তাই লবণ মাখিয়ে রাখার পরে জামাকাপড় কাচলে রং ওঠে না, উল্টে কাপড় নিজের রং ফিরে পায়। কাপড়ের উজ্জ্বলতা অটুট থাকে। এমনকি সাদা পোশাক থেকেও ধূসর ভাব দূর হয়ে যায়।

কীভাবে কাজে লাগাবেন এই টোটকা?
পোশাক ঠান্ডা পানিতে ভিজিয়ে নিন। অতিরিক্ত পানি নিংড়ে নিন। তারপর এতে লবণ মাখান। এক বালতি পানিতে আধা কাপ লবণ দিন। তার মধ্যে কাপড়-জামা দিয়ে ভালো করে ভিজিয়ে রাখুন। আধা ঘণ্টা ভিজিয়ে রাখার পরে জামাকাপড় কেচে নিন।

ওয়াশিং মেশিনে কাপড় ধুলে কী করবেন?
ওয়াশিং মেশিনে কাচলে ডিটারজেন্টের সঙ্গে আধ কাপ লবণ মেশান। ওয়াশিং মেশিনে মোটা দানাযুক্ত লবণ ব্যবহার করুন। লবণ স্ক্রাবারের কাজ করবে। জামাকাপড় থেকে ময়লা, খনিজ ও সাবানের কণা পরিষ্কার করবে লবণ। পাশাপাশি পোশাক থেকে রং ওঠে পানিতে মিশবে না।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102