মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
নিকুঞ্জে পানিবন্দি মানুষের মাঝে খিচুড়ি বিতরণ করলো স্বপ্ন নিয়ে ফাউন্ডেশন নেপালে জেন-জি সরকারের বিরুদ্ধে জেন-জি’দের আন্দোলন ফিরিয়ে দিয়েছিলেন শাবনূর-মৌসুমীরা, তবু ইতিহাস গড়েছিলেন দিলদার বঙ্গোপসাগরে নিখোঁজ ট্রলার থেকে ৯ জেলের মরদেহ উদ্ধার, এখনও নিখোঁজ ৬ যুদ্ধবিরতির পর সবচেয়ে বড় হামলা, অস্থির মধ্যপ্রাচ্য বন্যার্তদের পাশে অভিনেতা তৌসিফ, দিলেন আর্থিক অনুদান জাপানকে যেভাবে গুপ্তচরদের আস্তানা বানিয়েছেন পুতিন দেশে ফেরার ঝুঁকি নেবেন না শেখ হাসিনা, মনে করছেন বিশ্লেষকরা যুক্তরাষ্ট্রে গুলিতে মেক্সিকান অভিবাসীর মৃত্যু, দুই দেশের সম্পর্কে নতুন উত্তেজনার আশঙ্কা দেশ পুনর্গঠনে সবাইকে মিলেমিশে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী

ধর্ষণে প্রতিবন্ধী কিশোরী অন্তঃসত্ত্বা, যুবক গ্রেফতার

অনলাইন ডেক্স রিপোর্ট
  • আপডেট টাইম: বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬

পটুয়াখালীর বাউফলে এক বুদ্ধি ও দৃষ্টি প্রতিবন্ধী কিশোরীকে (১৪) ধর্ষণের অভিযোগে মো. সাব্বির খান ওরফে রাব্বি (১৯) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ধর্ষণের ফলে ওই কিশোরী বর্তমানে তিন মাসের অন্তঃসত্ত্বা বলে জানা গেছে।

বুধবার (১০ জুন) দুপুরে ভিকটিমের মা বাদী হয়ে বাউফল থানায় মামলা দায়ের করার পর পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত সাব্বির খান রাব্বি উপজেলার বগা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের উত্তর রাজনগর গ্রামের শহিদুল খানের ছেলে।

মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, ভিকটিম কিশোরী জন্মগতভাবেই বুদ্ধি ও দৃষ্টি প্রতিবন্ধী। গত ৫ মার্চ থেকে ৩০ মার্চের মধ্যে কোনো এক সময় কিশোরীটি তার ছোট ভাইকে খুঁজতে প্রতিবেশী বাঘা হাওলাদারের বাগানের পাশে যায়। এ সময় নির্জন বাগানের সুযোগ নিয়ে সাব্বির ওই কিশোরীর ওড়না দিয়ে মুখ বেঁধে তাকে জোরপূর্বক ধর্ষণ করে।

সম্প্রতি কিশোরীটি শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে প্রথমে তাকে স্থানীয় বগা বাজারের একটি ডায়াগনস্টিক সেন্টারে নেওয়া হয়। সেখানে অবস্থার উন্নতি না হওয়ায় পটুয়াখালী সদরের একজন প্রসূতি ও গাইনি বিশেষজ্ঞের কাছে নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করানো হয়। পরীক্ষা শেষে চিকিৎসক জানান, ওই কিশোরী প্রায় তিন মাসের অন্তঃসত্ত্বা। পরবর্তীতে পরিবারের জিজ্ঞাসাবাদের মুখে সে ইশারায় সাব্বির কর্তৃক যৌন নির্যাতনের কথা প্রকাশ করে।

তবে সাব্বির এ ঘটনার সঙ্গে জড়িত নয় বলে দাবি করেন।

বাউফল থানার ওসি মো. সিরাজুল ইসলাম জানান, ভিকটিমের মায়ের অভিযোগের ভিত্তিতে দ্রুত অভিযান চালিয়ে আসামিকে গ্রেফতার করা হয়েছে। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। শারীরিক পরীক্ষার জন্য ভিকটিমকে বৃহস্পতিবার হাসপাতালে পাঠানো হবে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102