মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
নিকুঞ্জে পানিবন্দি মানুষের মাঝে খিচুড়ি বিতরণ করলো স্বপ্ন নিয়ে ফাউন্ডেশন নেপালে জেন-জি সরকারের বিরুদ্ধে জেন-জি’দের আন্দোলন ফিরিয়ে দিয়েছিলেন শাবনূর-মৌসুমীরা, তবু ইতিহাস গড়েছিলেন দিলদার বঙ্গোপসাগরে নিখোঁজ ট্রলার থেকে ৯ জেলের মরদেহ উদ্ধার, এখনও নিখোঁজ ৬ যুদ্ধবিরতির পর সবচেয়ে বড় হামলা, অস্থির মধ্যপ্রাচ্য বন্যার্তদের পাশে অভিনেতা তৌসিফ, দিলেন আর্থিক অনুদান জাপানকে যেভাবে গুপ্তচরদের আস্তানা বানিয়েছেন পুতিন দেশে ফেরার ঝুঁকি নেবেন না শেখ হাসিনা, মনে করছেন বিশ্লেষকরা যুক্তরাষ্ট্রে গুলিতে মেক্সিকান অভিবাসীর মৃত্যু, দুই দেশের সম্পর্কে নতুন উত্তেজনার আশঙ্কা দেশ পুনর্গঠনে সবাইকে মিলেমিশে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী

চা, কফি না কোমল পানীয়, কোনটি দাঁতে সবচেয়ে বেশি দাগ ফেলে?

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬

অনেকেরই দিন শুরু হয় এক কাপ চা দিয়ে। আবার কর্মক্ষেত্রে কফি পান বেশ জনপ্রিয়। মাঝে মাঝে খাবারের সাথে কেউ কেউ কোকাকোলা খেতে পছন্দ করেন। এই পানীয়গুলো দৈনন্দিন জীবনের নিয়মিত অংশ হলেও দাঁতের জন্য বিভিন্নভাবে ক্ষতিকর।

‘ইন্ডিয়া টিভি’র এক প্রতিবেদনে, ভারতীয় একজন ডেন্টাল সার্জন এবং ইমপ্লান্টোলজিস্ট ডা. প্রেয়াস গাইকওয়াডের এ ব্যাপোরে নানা তথ্য জানিয়েছেন। তার মতে, এই তিনটি পানীয়ই মুখের স্বাস্থ্যের উপর প্রভাব ফেলতে পারে ভিন্ন ভিন্ন উপায়ে। শুধুমাত্র দাঁতে দাগ পড়ার ক্ষেত্রে, ব্ল্যাক টি বা কালো চা সবচেয়ে বেশি দায়ী।

কেন কালো চা বা ব্ল্যাক টি তালিকার শীর্ষে
ব্ল্যাক টি অনেক পানীয়ের একটি স্বাস্থ্যকর বিকল্প হিসাবে দেখা হয়, কিন্তু দাঁতের জন্য আশ্চর্যজনকভাবে ক্ষতিকর হতে পারে। ডা. গাইকওয়াডের মতে, কালো চায়ে ট্যানিন এবং রঞ্জক যৌগ থাকে যা সহজেই দাঁতের এনামেলের সাথে লেগে যায়। সময়ের সাথে সাথে, এই যৌগগুলি দাঁত হলুদ বা বাদামি হয়ে যাওয়ার কারণ হতে পারে। বিশেষ করে যারা দিনে একাধিক কাপ চা পান করেন বা সারাদিন ধরে ধীরে ধীরে চা পান করেন তাদের জন্য এটা ক্ষতিকর।

কফিও পিছিয়ে নেই
দাঁত কালো হওয়ার ক্ষেত্রে কফিও একটি কারণ। এতে থাকা গাঢ় রঞ্জক পদার্থ  এনামেল এবং ডেন্টাল প্ল্যাকের সাথে লেগে থাকতে পারে, যার ফলে ধীরে ধীরে দাঁত অনুজ্জ্বল, হলুদ বা বাদামি দেখায়। যারা দিনে বেশ কয়েকবার কফি পান করেন তাদের নিয়মিত ব্রাশ করা, ফ্লস করা ও দন্ত বিশেষজ্ঞর কাছে চেকআপ করানো জরুরি। কফিতে চিনি যোগ করলে তা সরাসরি দাগ না বাড়ালেও, এটি দাঁতের অন্যান্য সমস্যার কারণ হতে পারে। ধীরে ধীরে তা মুখের স্বাস্থ্যের উপর নেতিবাচক প্রভাব ফেলে।

কোলাতে যেসব সমস্যা হয়
অনেকের ধারণা গাঢ় রঙের কারণে কোকাকোলাই সবচেয়ে বেশি দাগ ফেলে। আশ্চর্যজনকভাবে, এটি চা বা কফির মতো দাঁতে ততটা দাগ নাও ফেলতে পারে। তবে এতে থাকা অম্লতা তাদের ক্ষতি করে। বিশেষজ্ঞদের মতে, কোলাতে উপস্থিত অ্যাসিড দাঁতের এনামেলকে দুর্বল ও ক্ষয় করতে পারে। একবার এনামেল ক্ষতিগ্রস্ত হলে, অন্যান্য খাবার ও পানীয়ের দাগ আরও সহজে দাঁতে লেগে যেতে পারে। কোকাকোলা চিনিও থাকে, যা দাঁত ক্ষয়ের ঝুঁকি বাড়ায়।

যেসব অভ্যাস দাঁতকে সুক্ষিত রাখতে পারে

চা, কফি বা কোকাকোলা পান করার পর সাধারণ পানি দিয়ে কুলিকুচি করুন
কোকাকোলার মতো অম্লীয় পানীয় পান করার ঠিক পরেই ব্রাশ করা এড়িয়ে চলুন
ঠান্ডা কোশর পানীয় পান করার সময় স্ট্র ব্যবহার করুন
অতিরিক্ত চিনি খাওয়া কমিয়ে দিন
দিনে দুবার ফ্লোরাইড টুথপেস্ট দিয়ে ব্রাশ করুন
নিয়মিত ফ্লস করুন।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102