বুধবার, ১০ জুন ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
গ্রামের মানুষের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার প্রথম কৃতিত্ব শহীদ জিয়ার ….স্বাস্থ্যমন্ত্রী বেহাত হওয়া রাষ্ট্রীয় সম্পত্তি পুনরুদ্ধার ও মুক্তিযোদ্ধাদের সঠিক তালিকা প্রণয়নে আইনি লড়াই জোরদার করা হবে: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান বিরোধীদলীয় নেতার সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ তেলাপোকা কোথায় পেল ওড়ার শক্তি? নীলফামারীতে পৃথক দুর্ঘটনায় নিহত ৩, আহত ১ স্বাস্থ্য মন্ত্রীর নিকট হাম রোগীদের চিকিৎসার সুবিধার্থে ভেন্টিলেটরসহ জরুরি চিকিৎসা সরঞ্জাম হস্তান্তর ফিলিপাইনের ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৪৬ ডেপুটি স্পীকারের নেতৃত্বে ৪ সদস‍্যের প্রতিনিধি দলের আজ চীন যাত্রা অভিনয়ে কি আর ফিরবেন না ক্যাটরিনা? খালাস পেলেন ক্রিকেটার নাসির-তামিমা দম্পতি

নবাবগঞ্জে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে জখম

অনলাইন ডেক্স রিপোর্ট
  • আপডেট টাইম: বুধবার, ১০ জুন, ২০২৬

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় পূর্ব শত্রুতার জেরে একদল সশস্ত্র দুর্বৃত্তের অতর্কিত হামলায় একই পরিবারের তিনজন গুরুতর জখম হয়েছেন।

মঙ্গলবার (৯ জুন) এ ঘটনায় উপজেলার বাহ্রা ইউনিয়নের বাহ্রা চরকান্দা গ্রামের হাজী মোহাম্মদ সালাউদ্দিনের ছেলে মো. রাকিবুজ্জামান (৪৬) বাদী হয়ে মামলা দায়ের করেছেন। সোমবার রাত ৮টার দিকে উপজেলার বকসনগর ইউনিয়নের কোমরগঞ্জ বটতলা এলাকায় হামলার ঘটনা ঘটে।

আহতরা হলেন- বাদীর ছোট দুই ভাই রাব্বি (২৭) ও রুমেল বাবু (৪০) এবং ভাতিজা ইকবাল (২৮)। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আসামিরা হলেন- উপজেলার বাহ্রা চরকান্দা গ্রামের মো. সামির (২২), মো. বাবু (৩২), সাব্বির (২৭), ওয়াসিম (২৮), হাসান (২১), সোহেল (৩০), হৃদয় (২০), বোরহান (৪৫), সবুর (৪৭), শান্ত (২২), আরিফ (১৯) ও অজ্ঞাতনামা পরিচয়ে আরও ১৫ থেকে ২০ জন।

মামলার নথি থেকে জানা যায়, ​বিবাদীগণের সঙ্গে বাদী ও তার পরিবারের দীর্ঘদিন যাবৎ বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল। এর জেরে আসামিদের সঙ্গে আহতদের বেশ কিছুদিন ধরে কথা কাটাকাটি চলছিল। সোমবার রাতে রাকিবুজ্জামান, তার দুই ভাই রাব্বি ও রুমেল বাবু কোমরগঞ্জ বাসস্ট্যান্ড থেকে নিজ বাড়িতে ফিরছিলেন। এ সময় তারা কোমরগঞ্জ বটতলা সংলগ্ন পাকা রাস্তায় পৌঁছানো মাত্রই, পূর্বপরিকল্পিতভাবে ওঁতপেতে থাকা আসামিরা দেশিয় অস্ত্রে সজ্জিত হয়ে চারপাশ থেকে অবরুদ্ধ করে ফেলে। এ সময় তাদের চিৎকারে ইকবাল এগিয়ে এলে ধারালো অস্ত্র দিয়ে তাকেসহ এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে।

​ঘটনার পর স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান চিকিৎসক।

এ বিষয়ে নবাবগঞ্জ থানার ওসি আবু হানিফ জানান, এ ঘটনার পর থেকেই আসামিরা পলাতক। পুলিশ ঘটনার সুষ্ঠু তদন্ত ও আসামিদের গ্রেফতারের প্রক্রিয়া শুরু করেছে। তাদের গ্রেফতারে পুলিশের চেষ্টা অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102