বিশ্বকাপ ফুটবলের জার্সি উন্মোচন ও ফটোশুট ঘিরে নজিরবিহীন বিতর্কের মুখে পড়েছে নরওয়ে জাতীয় ফুটবল দল। দেশটির তারকা স্ট্রাইকার আর্লিং হালান্ড এবং তার সতীর্থদের একটি ভাইকিং থিমযুক্ত ফটোশুটকে কেন্দ্র করে নরওয়ের সমাজ ও ক্রীড়াঙ্গনে তীব্র বিভক্তি দেখা দিয়েছে।

এদিকে বিশ্বকাপের ঠিক আগমুহূর্তে এই ধরনের বিতর্ক নরওয়ে দলের ড্রেসিংরুম এবং অনুশীলন ক্যাম্পেও বড় ধরনের প্রভাব ফেলেছে। তবে এই সামাজিক বিতর্ককে একেবারেই পাত্তা দিতে নারাজ দলের প্রধান কোচ স্টেল সলবাকেন। এক সংবাদ সম্মেলনে এই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বেশ ক্ষোভ প্রকাশ করেন। সলবাকেন সাফ জানিয়ে দিয়েছেন যে বর্তমানে এর চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং জটিল বিষয় নিয়ে ভাবার আছে এবং এসব ফালতু বিতর্কের পেছনে নষ্ট করার মতো সময় তার বা তার দলের নেই।