বুধবার, ১০ জুন ২০২৬, ০৬:০২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
সংসদ-সদস্যদের বাজেট সম্পর্কিত তথ্য সহায়তা দিতে সংসদে ‘বাজেট হেল্পডেস্ক-২০২৬’ উদ্বোধন করেন স্পীকার ড্রাম ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল দুজনের নিখোঁজের ৬ ঘণ্টা পর পুকুরে মিলল মামা-ভাগ্নের লাশ আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের জার্সি কেনার হিড়িক মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার আট দলের সম্ভাবনা বিশ্লেষণ যুদ্ধে কতটা সফল ইরান? ঢাকার খাল পুনরুদ্ধারে সীমানা চিহ্নিতকরণে কমিটি গঠনের সিদ্ধান্ত প্রশাসনিক কাজে জবাবদিহি নিশ্চিত করতে হবে : প্রধানমন্ত্রী গ্রামের মানুষের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার প্রথম কৃতিত্ব শহীদ জিয়ার ….স্বাস্থ্যমন্ত্রী বেহাত হওয়া রাষ্ট্রীয় সম্পত্তি পুনরুদ্ধার ও মুক্তিযোদ্ধাদের সঠিক তালিকা প্রণয়নে আইনি লড়াই জোরদার করা হবে: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান

ড্রাম ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল দুজনের

অনলাইন ডেক্স রিপোর্ট
  • আপডেট টাইম: বুধবার, ১০ জুন, ২০২৬

হবিগঞ্জের মাধবপুরে ঢাকা-সিলেট মহাসড়কে ড্রাম ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহতের খবর পাওয়া গেছে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। 

বুধবার (১০ জুন) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার আন্দিউড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতরা হলেন- উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের বেঙাডুবা গ্রামের বাবু মিয়ার ছেলে আক্কাস মিয়া (৪০) ও একই উপজেলার রতনপুর গ্রামের মৃত্তিকা বিজ্ঞানী ড. কামরুল আহসানের স্ত্রী মনোয়ারা খাতুন (৭০)। তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় জানা যায়নি।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি শুভ রঞ্জন চাকমা দুর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সিলেটগামী একটি ড্রাম ট্রাক ফিডার সড়ক থেকে মহাসড়কে উঠে আসা একটি যাত্রীবাহী অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায় এবং চালক আক্কাস মিয়া ঘটনাস্থলেই নিহত হন।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন মনোয়ারা খাতুনের মৃত্যু হয়। অন্য দুই আহত যাত্রীর অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়। দুর্ঘটনার পর শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ট্রাক ও অটোরিকশা উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয়।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102