সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
বিশ্বকাপ শেষে ফুটবলারদের উদ্দেশে এএফএর হৃদয়ছোঁয়া বার্তা কলমাকান্দায় উপদাখালীর পানি বিপৎসীমার ওপরে, প্লাবিত নিম্নাঞ্চল টলির ধাক্কায় মোটরসাইকেল দুমড়ে-মুচড়ে নিহত ২ যুবক বিশ্ববাজারে আরও বাড়ল জ্বালানি তেলের দাম আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে : প্রধানমন্ত্রী নেইমারকে বিশ্বকাপ উৎসর্গ করলেন স্পেনের স্ট্রাইকার স্পেনকে বিশ্বকাপ জিতিয়ে গোল্ডেন গ্লাভস জিতলেন উনাই সিমন বিশ্বকাপ ট্রফি ছুঁয়ে নিয়ম ভেঙেছেন ট্রাম্প? কী বলছে ফিফা ১২০ মিনিটে স্পেনের পোস্টে একটিও শট নিতে পারেনি আর্জেন্টিনা আর্জেন্টাইনদের কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

নিখোঁজের ৬ ঘণ্টা পর পুকুরে মিলল মামা-ভাগ্নের লাশ

অনলাইন ডেক্স রিপোর্ট
  • আপডেট টাইম: বুধবার, ১০ জুন, ২০২৬

জামালপুরের মেলান্দহে নিখোঁজের প্রায় ৬ ঘণ্টা পর পুকুর থেকে মামা-ভাগ্নের লাশ উদ্ধার করেছে স্থানীয়রা। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকাল ৫টা থেকে দুই শিশুকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাদের সন্ধান পাননি। পরে রাত আনুমানিক ১০টা ৫৫ মিনিটে বাড়ির পাশের একটি পুকুরের স্থানীয়রা শিশু দুটির জুতা ও খেলার বল দেখতে পান। বিষয়টি সন্দেহজনক মনে হলে স্থানীয়রা পুকুরে নেমে খোঁজ চালান। একপর্যায়ে পুকুর থেকে দুই শিশুর লাশ উদ্ধার করা হয়।

নিহতরা হলো- উপজেলার চরবাণি পাকুরিয়া ইউনিয়ন রায়ের বাকাই গ্রামের আব্দুর রফিকের ছেলে আন্নাফি (৮) ও একই এলাকার মঞ্জুর ছেলে রিফাত হোসেন (৭)।  তারা সম্পর্কে মামা-ভাগ্নে।

বিষয়টি নিশ্চিত করে মেলান্দহ থানার উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম জানান, বিকাল থেকে দুই শিশু নিখোঁজ ছিল। পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ যায়। রাত ১০টা ৫৫ মিনিটের দিকে পুকুর থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102