বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:৫১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
গাজী নজরুলকে বহিষ্কার করল জামায়াত জীবন্ত মানুষকে খাচ্ছে পোকা’ সংবাদের সেই নারী, এমপি এস এম জাহাঙ্গীর হোসেনের উদ্যোগে সুস্থ হয়ে বৃদ্ধাশ্রমে সিলেটে হামের উপসর্গে ৫ দিনে ১১ শিশুর মৃত্যু, চলতি বছরে প্রাণহানি ১০৭ অস্ত্র মামলায় আনিসুল হকের চার্জ শুনানি পিছিয়েছে মেট্রোরেলের নিরাপত্তা ঘাটতি কাটাতে গঠন হলো ৯ সদস্যের কমিটি একনেকের বৈঠকে ১৪ হাজার কোটি টাকার ৮ প্রকল্পের অনুমোদন জাতিসংঘের মহাসচিব হিসেবে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প ৪ মাস পর দেশে ফিরলেন হরমুজে আটকে থাকা ১৭ নাবিক নিজ শহর রোজারিওতে ফিরলেন লিওনেল মেসি কাওলায় বিএনপি নেতা জুলহাস পারভেজ মোল্লার বিরুদ্ধে মিথ্যা ও বিভ্রান্তকর মন্তব্যের প্রতিবাদ বিক্ষোভ সমাবেশ

ডেপুটি স্পীকারের নেতৃত্বে ৪ সদস‍্যের প্রতিনিধি দলের আজ চীন যাত্রা

উত্তরা নিউজ প্রতিবেদক
  • আপডেট টাইম: বুধবার, ১০ জুন, ২০২৬

চীনের ইউনান প্রদেশের উদ্দেশে ডেপুটি স্পীকার ব‍্যারিষ্টার কায়সার কামাল এর নেতৃত্বাধীন সংসদীয় দল আজ চাইনিজ ইষ্টার্ণ এয়ারলাইনস যোগে বেলা ২ টার ফ্লাইটে চীনের ইউনানের কুনমিং এর উদ্দেশে যাত্রা করছে। প্রতিনিধিদলের অন‍্যান‍্য সদস‍্যরা হলেন এনসিপির সদস‍্য সচিব আকতার হোসেন এমপি, বিএনপি দলীয় সংসদ সদস‍্য ইন্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ‍্যামল ও সংরক্ষিত আসনের জেসমিন সুলতানা এমপি।
প্রতিনিধিদলকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে বিদায় জানান ঢাকাস্থ চায়নার রাষ্ট্রদূত মিঃ ইয়াও ওয়েন এবং দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।

চীনের ইউনান প্রদেশের গভর্নর এর আমন্ত্রণে ডেপুটি স্পিকার ৭ম চায়না-সাউথ এশিয়ান কোঅপারেশন ফোরামের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন।

প্রতিনিধিদলটি ১০ম চায়না-সাউথ এশিয়া এক্সপোজিশনে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এবারের এক্সপোজিশনের থিম কান্ট্রি বাংলাদেশ হিসেবে বাংলাদেশের সর্বোচ্চ সংখ্যক বানিজ্য প‍্যাভিলয়ন অংশ নিবে। বাংলাদেশের বানিজ‍্য মন্ত্রী প্রধান অতিথি হিসেবে বানিজ‍্য মেলা উদ্বোধন করবেন।

এছাড়া ২ দিনব‍্যাপী কুনমিং এ ডেপুটি স্পীকারের নেতৃত্বাধীন দলটি ইউনান প্রদেশের গভর্নর ও চীনা কমিউনিস্ট পার্টির ইউনান প্রদেশের সাধারণ সম্পাদক এর সাথে দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে বৈঠকে মিলিত হবেন।

সফরের শেষ দিনে চাইনিজ গ্লোবাল টিভি নেটওয়ার্ক ও ইউনান ন‍্যাশনাল টিভির সাথে দুটি বিশেষ সাক্ষাৎকারে অংশ নিবেন ডেপুটি স্পীকার।

আগামী ১৩ জুন সংসদীয় দল ঢাকায় ফিরে আসবে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102